ষ্টাফ রিপোর্টার:
“আমাদের সকলের দায়িত্বশীল আচারণ করতে হবে। আজকে আপনে মোটর সাইকেল পুড়লেন, রাস্তা বন্ধ করে রাখবেন। কয়দিন করবেন? এভাবে কি দাবী আদায় হয়ে যাবে? ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে দাবী করবেন আমরা কি মেনে নিবো? কেউ কিন্তু আইনের উর্ধ্বে না। আপনেরা এর আগে সিটি কর্পোরেশন ঝামেলা করেছেন আমরা কিছু বলি নাই। আমাদের ধৈর্য এর বাধ আছে। মানুষের কষ্ট হয় আপনেরা এমন কোন কাজ করবেন না।”
১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককের সম্মেলন কক্ষে অটো চালকদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই কথা বলেন।
নারায়ণগঞ্জের চানমারি এলাকায় উল্টোপথে অটো যাওয়ায় সড়কে যানজট সৃষ্টি হলে যানজট নিরসনে স্বেচ্ছাসেবকরা কিছু অটোর চাকাকে লিক করে দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকদের উপর অটোচালকদের একাধিক হামলা ঘটনা এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে চাষাড়া থেকে শিবু মার্কেট পর্যন্ত দীর্ঘ ৪ ঘন্টার যানজটে ভোগান্তির শিকার হয় নারায়ণগঞ্জবাসী। স্বেচ্ছাসেবকদের উপর হামলা এবং পরে স্বেচ্ছাসেবকরা পাল্টা হামলায় বিচার না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ রাখার হুমকি দিয়ে সড়ক অবরোধ করা হয়। এঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, অটোচালকর ও মালিক সমিতি সহ বিকেএমইএ, চেম্বার অব কমার্স, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং রাজনৈতিক নেতারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বড় সমস্যা যানজট। এই যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু সফল হতে পারিনি। এই যানজট নিরসনে এগিয়ে এসেছেন বিকেএমইএ। আমাদের ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের জন্য কাজ করবো এবং যারা মোবাইল নিয়েছে ও বাইকে আগুন দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে দুঃখের বিষয় হচ্ছে ঘটনাটা সাড়ে ১১ টায় ঘটছে সে ঘটনা আসতে এত সময় কেন লেগেছে। পুলিশ প্রশাসণকে বলবো আপনাদের আরও কাজ করতে হবে।
স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ডিসি বলেন, ছাত্ররা ভাইয়েরা আপনেরা এখানে যারা কাজ করছেন তাদের আমি ধন্যবাদ দিবো। কিন্তু আপনেরা কেন গাড়ীর কাঁচ ভাঙবেন, কেন গায়ে হাত তুলবেন এটা আপনাদের দিয়ে যায় না।আপনেরা শিক্ষিত মানুষ আপনাদের সাথে এবিষয়ে যায় না। ছাত্র ভাইদের প্রতি অনুরোধ আপনেরা আচারণে সচেতন হবেন। আমি বুঝতে পেরেছি আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি। তাই আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো সার্টিফিকেট দিবো। রিকশাচালক, অটোওয়ালারাও মানুষ তাদের প্রতি আপনাদের ব্যবহার খারাপ কেন করবেন কেন তাদের গায়ে হাত তুলবেন। এটা তো আপনাদের কাজ না। এই শহরে আপনেরা বসবাস করেন এখানে কেউ আইনের উর্ধ্বে না। কিছু হলে আপনেরা এক জন আরেকজনকে কয়েকজন মিলে মারবেন। অটোর মধ্যে কিভাবে অস্ত্র থাকে আপনেরা সেটা বলবেন। আমি পুলিশ প্রশাসণকে বলবো আপনেরা এটা দেখবেন।
আপনেরা শুনেছেন যে বাস আগে ৫ টিপ দিতো এখন তা ৭ টিপ দেয়। যে এম্যাবুলেন্স দেড় ঘন্টায় যেতে পারতো না এখন অল্প সময়ে চলে যায়। চাষাড়ার মোড়ে কোন স্ট্যান্ড নাই কোন স্ট্যান্ড হবে না।কোন যাত্রীও নামবে না।আমরা আগামীকাল সাইনবোর্ড দিয়ে দিবো কোন কোন পর্যন্ত গাড়ী যাবে না। আর এই আইন আপনেরা সবাই মেনে চলবেন।




