নারায়ণগঞ্জ বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ আটক-২৩
রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক সম্পাদক ইউসুফ
সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা,,আটক-৩০
সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
ফতুল্লায় জেন্ডার সংবেদনশীল গনমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বন্দরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লায় বিদেশী হুইস্কিসহ কৃষকদলের সেক্রেটারী গ্রেফতার!
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে চেক প্রদান
বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে জরিমানা
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬
এরিবস স্কুলে শাসনের নামে বেত্রাঘাত? প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
সীমান্ত পেরিয়ে মাদক ঢোকে, কোথায় কোথায় বসে বড় বাজার
সিদ্ধিরগঞ্জে ফের বেপরোয়া মাদকের গডফাদার কাইল্ল্যা আকতার !
বন্দরে উপ-সহকারী প্রকৌশলীর আলাদিনের চেরাগ! ৪০ হাজার টাকা বেতনে ৫০ কোটি টাকার সম্পদ!!
দেশব্যাপী ঊর্ধ্বমুখী অপরাধে উদ্বিগ্ন মানুষ
দ্য ওয়ালকে শেখ হাসিনা: আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
ফতুল্লা সমবায় বাজারের উন্নয়ন কাজের তদারকিতে সেক্রেটারী-ক্যাশিয়ার!
শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে?
শুভ দাস হত্যা: ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সারাদেশে তীব্র গ্যাস সংকটে যখন শিল্পকারখানার চাকা বন্ধ হওয়ার উপক্রম ঠিক তখন নারায়ণগঞ্জের ফতুল্লায় চলছে সরকারি সম্পদ গ্যাস চুরির মহোৎসব। ফতুল্লার রুসেন হাউজিং সোসাইটি এলাকায় রাতের আঁধারে একের পর এক বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে।
প্রভাবশালীদের ছায়াতলে চলা এই অপকর্ম চোখের সামনে ঘটলেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র জানায়, ফতুল্লার যমুনা গেট সংলগ্ন রুসেন হাউজিং এলাকার শাহজাহান মিয়া তার চারতলা বিশিষ্ট ভবনে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে সরকারি গ্যাস চুরি করে ব্যবহার করছেন। তার নিজ বাড়িতে সরকারী অনুমোদন প্রাপ্ত ৪ টি সংযোগ থাকলেও তিনি আরও অতিরিক্ত ৪টি চুলা ব্যবহার করছেন অবৈধভাবে। অবৈধ সুবিধাভোগী এই ব্যক্তি এখানেই ক্ষান্ত হননি সম্প্রতি তার মেয়ের মালিকানাধীন সংলগ্ন একটি সাততলা ভবনেও রাতের আঁধারে অবৈধভাবে নতুন গ্যাস সংযোগ টেনে দিয়েছেন।
শুধু সাত তলায় নয় রুসেন হাউজিংয়ে যে ক’টি বিল্ডিং রয়েছে তার ৯০ ভাগ বিল্ডিংগুলো রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। তিতাসের অর্থলোভী একাধিক কর্মকর্তা তার চিহিৃত দালালদের মাধ্যমে এসব বিল্ডিংগুলোতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মাসে কোটি টাকার উপর অর্থ হাতিয়ে নিচ্ছে। যা সরকারের পাশাপাশি দেশের সাধারন মানুষগুলোও ভুক্তভোগী হচ্ছে। অপরদিকে বৈধভাবে গ্যাস সংযোগকারীরা নিয়মিত গ্যাসের চাপ পাচ্ছেনা অবৈধ গ্যাস সংযোগের কারনে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে গভীর রাতে মূল লাইন থেকে ঝুঁকিপূর্ণভাবে এসব সংযোগ দিচ্ছে।
একদিকে বৈধ গ্রাহকেরা নিয়মিত বিল দিয়েও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, অন্যদিকে স্থানীয় শিল্পকারখানাগুলো প্রয়োজনীয় গ্যাসের অভাবে তাদের উৎপাদন বন্ধ করতে বাধ্য হচ্ছে। এমন পরিস্থিতিতে চোরেরা পাড়ায় পাড়ায় নির্বিঘ্নে চুরির সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে।
একাধিকবার গ্যাস চুরির বিষয়টি নজরে আনা হলেও স্থানীয় নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট কায়েমপুরের তিতাস গ্যাস কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি (জোবিআ- ফতুল্লা-কুতুবপুর ) এর ব্যবস্থাপক প্রকৌশলী মো.আতিকুল ইসলাম এর ব্যবহৃত মুঠোফোনে অবৈধ গ্যাস সংযোগ সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান,আমরা সবসময় অবৈধ গ্যাস সংযোগগুলো বিচ্ছিন অভিযান চালাচ্ছি। কিন্তু কিছু খারাপ প্রকৃতির লোকজন অভিযানের পরবর্তী সময়ে পুনরায় পুন:সংযোগ দিয়ে নিচ্ছে। অবৈধ সংযোগ সর্ম্পকে আমাদেরকে অবগত করবেন আমরা দ্রুত ব্যবস্থা নিবো।
এ বিষয়ে অভিযুক্ত সাজাহানের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আমার মোট লাইন ৪টা কিন্তু আমি ৩টা চালাচ্ছি আরেকটা এঙ্ট্রা রয়েছে। আপনি বলছেন ৪ টা অথচ তালিকায় রয়েছে ৮টা এমন প্রশ্নের জবাব তিনি দিতে পারেনি। আপনার মেয়ের ৭ তলা ভবনে আপনার সংযোগ থেকে দেয়া হলো কিভাবে এমন প্রশ্নর জবাবে তিনি বলেন,আমার বাড়ি থেকে কোন সংযোগ দেয়া হয়নি।
এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!