গত ১লা আগষ্ট শনিবার রোটার্যাক্ট ক্লাব অফ নারায়ণগঞ্জ সেন্ট্রালের পরিচালনা পর্ষদের সভায় সকলের সর্ব সম্মতিক্রমে মোহনা সমাজ কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক, ফতুল্লার কৃতি সন্তান মোহসিনা আক্তার মোহনাকে’ সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
রোটার্যাক্ট ক্লাব অফ নারায়ণগঞ্জ সেন্ট্রালের সভাপতি নির্বাচিত হওয়ার পর মোহসিনা আক্তার মোহনা বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য ক্লাবের সকল সম্মানিত সদস্য, উপদেষ্টা এবং শুভানুধ্যায়ীদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন,
আমার উপর যে মহতি দায়িত্ব অর্পন করেছেন আমি যেন সে দায়িত্ব আন্তরিকতার সাথে যথাযথ ভাবে পালন করতে পারি।
একটি সুন্দর, সুসংগঠিত ও গতিশীল রোটার্যাক্ট ক্লাব অফ নারায়ণগঞ্জ সেন্ট্রাল গড়ে তোলার এই যাত্রায় আপনাদের গঠন মূলক পরামর্শ, সহযোগিতা কামনা করছি।
আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় রোটার্যাক্ট ক্লাব অফ নারায়ণগঞ্জ সেন্ট্রাল কে এগিয়ে নিয়ে যাই।
প্রাক্তন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, সিনিয়র ভাই আপনাদের সবার সহযোগিতা আমার একান্ত কাম্য
আমি সবার কাছে দোয়া চাই ভালোবাসাটা না হয় কাজের মাধ্যমে নিয়ে নিব




