ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের এককালের গডফাদার বলে খ্যাত খেলা হবে বলে না খেলেই পালিয়ে যাওয়া শামীম ওসমানের দোসর কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার রফিকুর হান্নান রঞ্জু এখন বিএনপি থেকে বহিস্কৃত শাহ আলমের পদতলে।
এক সময় শামীম ওসমান ও আওয়ামী লীগের আরেক ডেবিল মনিরুল আলম সেন্টুর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত রফিকুর হান্নান রঞ্জু মেম্বার বিএনপি জোটের প্রার্থী মনির হোসেন কাসেমীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ না করে বিএনপির থেকে বহিস্কৃত মোঃ শাহ আলম এর পক্ষে গনসংযোগ করায় সাধারন নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বিএনপি নেতা হওয়ার সত্বেও রঞ্জু মেম্বার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলম এর পক্ষে কাজ করায় রফিকুর হান্নান রঞ্জু মেম্বারকে দল থেকে বহিষ্কারের জোর যাবে জানিয়েছেন সাধারন নেতাকর্মীরা।
একটি সূত্র হতে জানা যায়, শামীম ওসমানের দোসর মনিরুল আলম সেন্টুর বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করাতে সক্ষম হন বিএনপি জোটের মনোনীত প্রার্থী মনির হোসাইন কাসেমী।
সেন্টু কাসেমীর পক্ষে কাজ করলেও তার অনুসারী রফিকুর রহমান রঞ্জু মেম্বার শাহ আলমের পক্ষে নির্বাচনে কাজে সরব রয়েছেন।
অবিলম্বে রঞ্জু মেম্বার কে বিএনপি থেকে বহিস্কারের জোর দাবী জানান বিএনপি নেতা কর্মীরা।




