নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শামীম ওসমান দোসর বুলবুলের নজরে মাদ্রাসার পদ, সহযোগী বিএনপি নেতা আলাউদ্দিন শিপন

শামীম ওসমান দোসর বুলবুলের নজরে মাদ্রাসার পদ, সহযোগী বিএনপি নেতা আলাউদ্দিন শিপন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

শামীম ওসমানের ঘনিষ্ঠজন পরিচয়ে নির্বাচনী এজেন্ট

আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক এমপি শামীম ওসমান তার সন্ত্রাসী বাহিনীর পরম বন্ধু হিসেবে পরিচিত বুলবুল আহমেদ। তার সাথে রয়েছে আওয়ামী রীগের রথি মহারথিদের পরিচয়। প্রকাশ্যে কোন ঝামেলায় না জড়ালেও এই বুববুল নেপথ্যে কারিগর হিসেবে নানা কর্মকাণ্ড করে বেরিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার আমলে। তবুও তার বিরুদ্ধে কোন মামলা হয়নি, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই দোসর। এবার সেই আওয়ামী লীগের দোসর বুলবুলকে মসজিদ কমিটিতে পদায়ন করতে চাইছেন একদল বিএনপি নেতারা। এতে করে নানা মহলে প্রশ্ন উঠছে।

জানা গেছেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম ওসমান শামীম ওসমানের বিশ্বস্ততা অর্জন করায় তাঁর হাত দিয়েই কেনা হয় শত শত বিঘা জমি। বাদ পড়েনি অনুসারীরাও। শামীম ওসমানের ডান হাত খ্যাত ভূমিদস্যু সন্ত্রাসী হিসেবে পরিচিত শাহ নিজামেরও কাছের মানুষ হিসেবে পরিচিতি পান তিনি। দিনরাত আড্ডা জমান দখলকৃত জমির উপর নির্মিত নম পার্কে। বিভিন্ন সময়ে বিভিন্ন সেক্টরে টাকা প্রদানের কাজটিও করা হতো বুলবুলের হাত দিয়েই। আগস্টের পর ওসমান ভ্রাতৃদ্বয়রা পলাতক আত্মগোপনে থাকলেও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বুলবুল। 
একাধিক সূত্রে জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য কে এম শামীম ওসমানের এজেন্ট হিসেবে কাজ করেছেন এই বুলবুল। নৌকা প্রতিকের এই প্রার্থীর ব্যাচ গলায় ঝুলিয়ে বিভিন্ন ক্যাম্পের নানা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বুলবুল। সে সময় তিনি ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিতেন। তবে আগস্টের পরে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি ভোল পাল্টে ফেলেন। 
জানা গেছে২০২২ সালের ২৪ ডিসেম্বর বিকেলে শহরের চাষাঢ়ায় বিএনপির মিছিল বের হওয়ার সময়ে জিয়া হলের সামনে কালো গাড়িতে বসেছিলেন শামীম ওসমান। পাশের সিটেই ছিলেন বুলবুল। তারা বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। পরে গাড়ি চলে যায় চাষাঢ়ার ভেতরে। সেখানে রাম বাবুর পুকুরপাড় এলাকাতে সেলিম ওসমানের যে বাড়ি ছিল সেটা ইতোপূর্বে বিক্রি হয়ে গেছে। ফকির গ্রুপ ওই বাড়ি ক্রয় করেছে মর্মে সেখানে সাইনবোর্ডও সাটানো আছে। ফকির গ্রুপের সঙ্গেও রয়েছে বুলবুলের গভীর সখ্যতা। আর শামীম ওসমান যেসব স্থানে জমি ক্রয় করেছেন তার পুরো হিসেব রয়েছে বুলবুলের কাছে। 

সেলিম ওসমানেরও ঘনিষ্ঠ ছিলেন বুলবুল। বন্দরের বিভিন্ন এলাকাতে সেলিম ওসমানের যে জমি রয়েছে সেগুলোও কেনা হয়েছে বুলবুলের মাধ্যমে। দলিল, পর্চা সহ জমি সংক্রান্ত নথিপত্র ভালো আয়ত্বে নেওয়ার কারণে ওসমানদের আস্থা অর্জন করতে সক্ষম হন তিনি।

শুধু জমি বিক্রি না বরং প্রশাসনিক রাজনৈতিক টাকার লেনদেনও বুলবুলের হাত ধরেই হতো। শ্যামল কান্তি ভক্ত নামের শিক্ষককে লাঞ্ছিত করেন সেলিম ওসমান। পরে তাঁর পক্ষে মাঠে নামেন হেফাজতের নেতারা। শহরের ডিআইটি মসজিদের সামনে সমাবেশ করেন হেফাজত। ওই সমাবেশের পর হেফাজতকে দেওয়া টাকাও বুলবুলের হাত দিয়েই প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে শহরের চাষাঢ়ায় সমাবেশ করে তার হাত পা ভেঙে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল হেফাজত। কথিত সেই সমাবেশের পুরো খরচ সহ নেতাদের হাদিয়ার টাকাও বুলবুলের হাতেই লেনদেন ঘটে।

এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের খুব কাছের লোক ছিলেন এই বুলবুল। নিজামের সহযোগি মীর সোহেল, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু সহ সকলের জমির কাজগুলো বুলবুল করতেন। তবে সংশ্লিষ্টদের দাবী, বুলবুল এক সময়ে নিজামের নম পার্কেই বেশী অবস্থান করতেন। পাগলা আলীগঞ্জ এলাকাতে বেশ কয়েক জনের বিরোধপূর্ণ জমিতে হানা দেয় নিজাম। আর সেসব জমির কাগজ ম্যানেজ করা থেকে শুরু করে পুরো পরিকল্পনার নেপথ্যে ছিল এই বুলবুল। 

সম্প্রতি ফতুল্লায় মিছিল করতে গিয়ে মীর সোহেল আলীর জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে নম পার্কের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। নিজাম দেশ ছাড়লেও নিয়মিত তার এজেন্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। দেশে অনুসারীদের কাছে পাঠানো হচ্ছে অঢেল টাকা। এসব টাকায় আওয়ামী লীগের নামধারীরা বিশৃঙ্খলার চেষ্টা করতে পারেন। সে হিসেবে বুলবুলের বিরুদ্ধেও তদন্ত চেয়েছেন অনেকে। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অনেকে ক্ষোভ ঝারেন।

এতো অভিযোগের পরে আওয়ামী দোসর বুলবুলের মনে দেওভোগ মাদ্রাসার সেক্রেটারী হওয়ার খায়েস জেগেছে। আর তাকে সহযোগীতা করছেন ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন খান শিপন। সম্প্রতি এক মিটিংয়ে এই দোসরের নাম প্রস্তুাব করেছেন বিএনপি নেতা আলাউদ্দিন খান শিপন। এতে নানা মহলে চলছে আলোচনা সমালোচনার ঝড়। 

বিষয়ে জানাতে চাইলে  ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন খান শিপন বলেন, আমি দেওভোগ মাদরাসার প্রস্তুবনা কমিটির সদস্য পদে আছি। কমিটির সাধারণ সম্পাদক পদে বুলবুলের নাম আমি প্রস্তুাব করেছি। কারণ সে বিগত সময়ে মাদরাসার উন্নয়নে অবদান রেখেছেন। সভাপতি নির্ধারণ করা হয়েছে শাহজাহান ভাই। আর বাকি পদে এখনো সিদ্ধান্ত হয়নি। 

বুলবুল আওয়ামী লীগের দোসর হিসেবে বিতর্কিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে কেন প্রস্তাব করলেনএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি একজন ব্যবসায়ী। আওয়ামী লীগ বিএনপি সহ সবার সাথে তার সম্পর্ক রয়েছে। সামাজিকভাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তার অনুদান রয়েছে বলে তাকে সিলেক্ট করা হয়েছে। 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!