নারায়ণগঞ্জ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
Next
Prev
প্রচ্ছদ
শাসনগাওয়ে মায়ের সম্পত্তি লিখে নিতে পুত্র ও পুত্র বধুর নির্যাতন!

শাসনগাওয়ে মায়ের সম্পত্তি লিখে নিতে পুত্র ও পুত্র বধুর নির্যাতন!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শাসনগাওয়ে মায়ের সম্পত্তি লিখে নিতে পুত্র ও পুত্র বধুর নির্যাতন সইতে না পেরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা সাহেরা বেগম।
অভিযোগে সাহেরা বেগম উল্লেখ করেন,আমি সাহেরা বেগম (৭৫), স্বামী মৃত মনজুর আলী, সাং-শাসনগাও, বনশ্রীর ভিতরে, মাদ্রাসা সংলগ্ন, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, থানায় হাজির হইয়া বিবাদী ১। সুমি (৪৫) স্বামী-সালাউদ্দিন, ২। সালাউদ্দিন (৫৩), পিতা-মৃত মনজুর আলী, ৩। রহমান (২৫), পিতা-সামাদ, সর্ব সাং-শাসনগাও, বনশ্রীর ভিতরে, মাদ্রাসা সংলগ্ন, থানা-ফতুল্লা, বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত ১নং বিবাদী আমার ছেলের স্ত্রী এবং ২নং বিবাদী আমার বড় ছেলে। আমার স্বামী মৃত্যুবরণ করার পূর্বে বর্ণিত ঠিকানায় আমার নামে ০৩ শতাংশ সম্পত্তি সাফ কবলা দলিল মূলে লিখিয়া দিয়া যায় এবং আমার স্বামী মৃত্যুবরণ করার পর আমার উক্ত ছেলে ২নং বিবাদী সহ আরো অন্যান্য ছেলে মেয়েরা ৬.৫০ শতাংশ সম্পত্তির মালিক হয়। বর্ণিত সম্পত্তিতে যার যার মত আমরা আলাদা ভাবে বসবাস করি। উক্ত ২নং বিবাদী আমার কোন ভরন পোষন দেয় না। ১ ও ২নং বিবাদীদ্বয় তাহাদের মত করিয়া চলাফেরা করে। বেশ কিছুদিন ধরিয়া বিবাদীদ্বয় পরস্পর যোগসাজস করিয়া আমার নামে থাকা ০৩ শতাংশ সম্পত্তি তাহারা লিখিয়া নেওয়ার জন্য পায়তারা করা সহ আমাকে আমার সম্পত্তিতে বসবাস করিতে না দেওয়ার জন্য বিবাদীরা বাড়ীতে কুকুর বিড়াল পালিয়া কুকুর বিড়াল বিভিন্ন সময় আমার বসত ঘরের মধ্যে পাঠাইয়া দিয়া ঘরের সমস্ত জিনিসপত্র নষ্ট করিয়া ফেলে এবং বিবাদীরা আমার বাড়ীতে কোন ভাড়াটিয়া ভাড়া নেওয়ার জন্য আসলে তাহাদেরকে বাড়ী খালি থাকা স্বত্বেও বাড়ী খালি নাই মর্মে বিভিন্ন কথাবার্তা বলিয়া আমার বাড়ী ভাড়া দেওয়া হইতে বিরত রাখে। আমি বিবাদীদ্বয়কে এইরূপ কর্মকান্ড করিতে বাধা নিষেধ করিলে তাহারা আমার কথায় কোন প্রকার কর্নপাত করে না এবং বিভিন্ন সময় আমাকে বিভিন্ন অযুহাতে মারধর করার জন্য উদ্যত হয় এবং আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়া আসিতেছে। আমি বিবাদীদের ভয়ে কোন প্রকার প্রতিবাদ না করায় বিবাদীরা প্রতিনিয়ত আমাকে আমার বর্ণিত ঠিকানার সম্পত্তি হইতে বাহির করিয়া দেওয়ার জন্য এবং আমার সম্পত্তি তাহাদের নামে লিখিয়া নেওয়ার জন্য আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়া আসিতেছে। ইং-০৮/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান-১০.০০ ঘটিকার সময় আমার বাড়ীতে ভাড়াটিয়া আসলে বিবাদীরা আমার বাড়ীতে ঘর খালি নাই মর্মে ঘড় ভাড়া দিতে বাধা নিষেধ করে। তখন আমি প্রতিবাদ করিলে বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ আমাকে মারধর করার জন্য উদ্যত হয় এবং আমাকে হুমকি দিয়া বলে যে, আমি যদি আমার বাড়ীর রুম কাহারও নিকট ভাড়া দেই কিংবা বিবাদীদেরকে আমার সম্পত্তি ভাগ বন্টন করিয়া দ্রুত না দেই তাহা হইলে বিবাদীরা যে কোন সময় আমাকে আমার বাসা হইতে বাহির করিয়া দিবে নচেৎ আমাকে যে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি করিবে। আমার স্বামীর দেওয়া সম্পত্তিতে উত্তোলনকৃত রুম আমি ভাড়া দিয়া জীবিকা নির্বাহ করি। বিবাদীরা আমাকে কোন ভরন পোষন দেয় না বরং আমার সম্পত্তি আমার নিকট হইতে জোর পূর্বক নিয়া যাওয়ার জন্য প্রতিনিয়ত আমাকে আভীতি ও হুমকি দিয়া আসিতেছে। বিবাদীরা যে কোন সময় আমাকে যে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পারে মর্মে আমার আশংকা হইতেছে।
উল্লেখিত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রহণ করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!