নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শাহ আলমের ঘরে সেন্টুর গুপ্তচর!

শাহ আলমের ঘরে সেন্টুর গুপ্তচর!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী থেকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন । তার দাবি নির্বাচনে জয়লাভ করলেও তৎকালীন সরকারের ডিজিটাল কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে।
নির্বাচনের পর ফতুল্লা থানা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা মনে করেছিল ব্যবসায়ী শাহ আলম এমপি হওয়ার জন্য নির্বাচন করেছেন। নির্বাচন শেষ তিনি তার ব্যবসায় ফিরে যাবেন। নেতাকর্মীদের সে ধারনা বুমেরাং করে দিয়ে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি দায়িত্ব নেন। আর সাধারণ সম্পাদক করেন উপজেলা চেয়ারম্যান এড. আজাদ বিশ্বাসকে।
এখানেই বাঁধে বিপত্তি ফতুল্লা থানা বিএনপির আগের কমিটির সভাপতি অধ্যাপক খোন্দকার মনিরুল ইসলামকে রাখা হয় ১নং সদস্য ও সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টকে করা হয় সিনিয়র সহ-সভাপতি আর তারা এতে সন্তুষ্ট ছিলেন না। এই দুই নেতা তাদের কাঙ্ক্ষিত পদ না পেয়ে ঘোষনা করেছিলেন পাল্টা কমিটি।
তৎকালীন সময়ে দুই ভাগে বিভক্ত হয় ফতুল্লা থানা বিএনপির রাজনীতি। দুই গ্রুপ পৃথক ভাবে পালন করেন দলীয় কর্মসূচি।
সে সময় শাহ আলম দলের মুল¯্রােতে শক্তিশালী অবস্থানে থাকলেও কুতুবপুরের মত বিশাল ইউনিয়নের চেয়ারম্যান ও বিগত দিনের রাজনৈতিক বিশ্লেষনে মনিরুল আলম সেন্টুর অবস্থানও ছিল সুসংহত ।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে মনিরুল আলম সেন্টুর আস্থাভাজন লুৎফর রহমান খোকা শাহ আলম সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম পান্না মোল্লাকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছিল।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ার কিছুদিন পরেই সুচতুর লুৎফর রহমান খোকা উচ্চ পদ পদবীর আলাঙ্খায় ভোলপাল্টে কৌশলে অবলম্বনের মাধ্যমে সহজেই শাহ আলম শিবিরে ভিড়ে যায়। রাজনৈতিক ভোল পাল্ট সফলও হন তিনি। শাহ আলমের আর্শীবাদে ইউনিয়নের সভাপতি থেকে হয়ে যান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক। লুৎফর রহমান খোকা বিভিন্ন সভা সমাবেশে শাহ আলমের গুনগান গেয়ে মুখে ফেনা তুললেও শাহ আলমের ঘনিষ্ঠ অনুসারীরা তাকে সব সময় সন্দেহের সৃষ্টিতেই দেখতেন।
কারন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বিশেষ সুবিধা ভোগী হিসেবে ফতুল্লার সর্বজন মানুষের কাছে সুপরিচিতি ছিলেন লুৎফর রহমান খোকা।
শাহ আলমের প্রকৃত অনুসারীদের সন্দেহের বহিঃপ্রকাশ ঘটেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন বিএনপির সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম সমর্থকদের আয়োজনে ফতুল্লার ভুইগড় সোনালী সংসদ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বিশাল জনসভা।
সে জনসভায় সভাপতিত্বে করেছিলেন লুৎফর রহমান খোকার,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম পান্না মোল্লা।
সভায় সভাপতির বক্তব্যে লুৎফর রহমান খোকা বলেছেন, আগামী নিরবাচনে শাহ আলমকে মনোনয়ন না দিলে, বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি ঘেরাও করবেন। তার এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মাঝে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এ সময় নেতাকর্মীদের কাছে পরিস্কার হয়ে যায় যে শাহ আলমের ঘরে বসবাস করছেন সেন্টুর গুপ্তচর।
তার এ বক্তব্যের জন্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ক্ষমা চাওয়াকে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন সুচতুর এই লুৎফর রহমান খোকা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!