নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
Next
Prev
প্রচ্ছদ
শাহ নিজাম-ফাইজুল ও আমিরের সহযোগী শরীফ এখন কোকো স্মৃতি সংসদের আহবায়ক!

শাহ নিজাম-ফাইজুল ও আমিরের সহযোগী শরীফ এখন কোকো স্মৃতি সংসদের আহবায়ক!

প্রকাশিতঃ

ষ্টাফ রির্পোটার:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম সহযোগী মহানগর আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক শাহ্ নিজাম,ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ও আজমীর ওসমানের সেকেন্ড ইন কমান্ড কাজী আমির এর সৈনিক ফতুল্লা থানার্ধীন কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া- নয়ামাটি- কুতুবপুর এলাকার ভয়ংকর সন্ত্রাসী শরীফ হোসেন। যার নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মাদক, চাঁদাবাজি, অস্ত্র, জমিদখলের মামলা রয়েছে।
সেই শরীফ হোসেন এখন ভোল পাল্টে বিএনপির প্রতিষ্ঠাতা,স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যবহার করে কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানা কমিটির আহবায়ক পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আদৌ এই নামে বিএনপির অনুমোদিত কোনো সংগঠন রয়েছে কিনা সন্দেহ রয়েছে।
আওয়ামীলীগ এর আমলে পিঠ বাঁচাতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম,ফতুল্লা থানা যুবলীগ সাধারন সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম এবং আজমীর ওসমানের অন্যতম সহযোগী কাজী আমির এর সাথে মিল দিয়ে বিভিন্ন সময় সভা-সমাবেশে যোগদান করেন ও তাদের হয়ে নানা কর্মকান্ড পরিচালনা করতেন ভয়ংকর সন্ত্রাসী শরীফ হোসেন।
গত বছরের ২০ এপ্রিল অস্ত্র ও মাদক সহ তার নিজ বাড়ী থেকে তার ছোট ভাইকে আটক করেছিল ফতুল্লা থানা পুলিশ।
৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলেও শরীফ হোসেন আধিপত্য বিস্তারের একক নিয়ন্ত্রন তার অনুকূলে রাখার জন্য নারায়নগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী জাকির খানের একনিষ্ঠ কর্মী বনে যান।
এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান হতে মালামাল নামানো এবং চাঁদা আদায় করার কাজ সহজ করতে কোকো স্মৃতি সংসদের ফতুল্লা থানা কমিটির আহবায়ক পরিচয় দিয়ে বেড়াচ্ছেন ।
বর্তমানে শরীফ আধিপত্যকে ধরে রাখতে এলাকায় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রের মহড়া চালাচ্ছে। তার সাথে রয়েছে শীর্ষ সন্ত্রাসী ক্রসফায়ারে নিহত রকমতের একসময়ের সহযোগী বাদশা,নিজাম,জামাই মনির,মেহেদী,সৌরভ, রাজ উল্লেখ যোগ্য। শরীফ নিজেও রকমতের একজন সহচর ছিলো।
তবে গত ৫ আগষ্ট কোটা সংস্কারের আন্দোলনের তোপের মুখে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। সেই সাথে নারায়ণগঞ্জ জেলার আওয়ামী লীগের সকল এমপি,শীর্ষ নেতারা আতœগোপনে চলে গেলেও শরীফ হোসেন বিএনপি নেতা পরিচয়ে গত কয়েকদিন পূর্বে এলাকায় প্রায় শতাধিক হোন্ডা নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দেয়।
তথ্যানুসন্ধানে জানা যায়,বৈষম্য বিরোধী ছাত্র- জনতা আন্দোলনের গনহত্যায় জড়িত থাকায় শরীফের বিরুদ্ধে ৩ টি মামলা হয়।
২০০৩ সালে কুতুবপুর মীর হোসেনের বাড়ী থেকে পুলিশের লুট করা শটগান অস্ত্র সহ শরীফকে আটক করে ফতুল্লা থানা পুলিশ। এছাড়াও ২০১৫ সালের ২২ আগষ্ট কুতুবপুর নয়ামাটি এলাকার নাজমা বেগমকে মারপিট করে , জখম,প্রাণ নাশের হুমকী ও চুরির ডাকাতির অভিযোগ এনে শরীফ, বাদশাসহ আরো একাধিক ব্যক্তির নাম উল্লেখ্য করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ৬৬।
২০১৬ সালের ২রা আগষ্ট র‌্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমান মাদক ও বিক্রির নগদ অর্থ সহ আটক হয় তার ভাই বাদশা সহ চার জন সহযোগী ।
২০১৭ সালের ১৩ অক্টোবর র‌্যাব-১১ এর অভিযানে মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক সহ আটক হয় শরিফ হোসেন।এসময় তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। ২০১৮ সালের ২১ জুলাই চুরির মামলায় শরীফ সহ আরো একাধিক অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তবে এরা একাধিক বার জেলা গোয়েন্দা, পুলিশ, র‌্যাব এর হাতে মাদক ও অস্ত্র সহ নানা অপরাধে আটক হয়।
নানান অপকর্মের হোতা শরীফ হোসেন আধিপত্য ধরে রাখতে এখন জিয়া ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নামে কোকো স্মৃতি সংসদের ফতুল্লা থানা কমিটির আহবায়ক পরিচয় দিয়ে দলবল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গিয়ে মহড়া দিচ্ছে ওয়েস্টিজ মালামাল ও ঝুট নামানোর জন্য।
এ ব্যাপারে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া মুঠোফোনে বলেন,কোকো স্মৃতি সংসদ নামে কোন সংগঠন নেই। শরীফ হোসেন আওয়ামী লীগের অনুচর।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!