নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
“শিক্ষার্থীদের নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা আমাদের দায়িত্ব”

“শিক্ষার্থীদের নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা আমাদের দায়িত্ব”

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ

শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্য সচেতনতা ও ডিজিটাল শিক্ষার প্রসারে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’ এর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার ২৩ মে, ২০২৬ নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা রাজস্ব সার্কেল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, কালার কোডেড ময়লার বিন, টেকসই পানির বোতল, সুইস পানি ফিল্টার এবং ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইট বোর্ড বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা আমাদের দায়িত্ব। স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও মাসিককালীন ব্যবস্থাপনায় সহায়ক হবে। কালার কোডেড বিনের মাধ্যমে বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “টেকসই পানির বোতল ও সুইস পানি ফিল্টার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাবে। ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইট বোর্ড কাগজবিহীন স্মার্ট শ্রেণিকক্ষ গড়তে ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রেণিকক্ষ থেকেই সচেতনতা শুরু করতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস গড়তে আমরা সমন্বিত পরিকল্পনা নিয়েছি। প্রথম ধাপে সদর উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এসব উপকরণ দেওয়া হলো। পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হলে পরিবার ও সমাজও সচেতন হবে।”

অনুষ্ঠানে শিক্ষকেরা জানান, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপনের ফলে ছাত্রীদের উপস্থিতির হার বাড়বে। ডিজিটাল হোয়াইট বোর্ড পাঠদানকে আরও আকর্ষণীয় করবে। সুইস পানি ফিল্টারের মাধ্যমে নিরাপদ খাবার পানি নিশ্চিত হবে।

উপজেলা প্রশাসন জানায়, এই কর্মসূচির আওতায় শিক্ষকদের জন্য জলবায়ু পরিবর্তন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে উপকরণগুলো তুলে দেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!