নারায়ণগঞ্জ বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
খানপুর হাসপাতালে রোগীর স্বজনদের মোবাইল চুরি, চোর আটক
আমরা চাই সিন্ডিকেট বলে কোনো শব্দ যেন না থাকে: খাদ্যমন্ত্রী
তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ সংযোগ দিয়ে কোটিপতি!
শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪
ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার
মদনপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহায়তায় বিএনপি নেতার হিরনের মার্কেট দখল
বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত
চারারগোপ বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ দাবী
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী, পুত্র ও পুত্র বধূকে শারীরিক নির্যাতন!
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও কার্তুজ উদ্ধার
ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযুক্তকে আটক করতে গিয়ে আহত ওসি
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪১
জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি
আশার ছত্রছায়ায় সেলিম ওসমান ও হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী বাবুল ও আলী হোসেন
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪
সোনারগাঁয়ে রাসায়নিকবাহী ভ্যানে আগুন
বন্দরে ট্রাকচাপায় পথচারী নিহত, হেলপার গ্রেপ্তার
পুলিশের বিশেষ অভিযান: আওয়ামীলীগ ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৯৮
বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা
নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ – ডিসি
আড়াইহাজারে বিদেশি পিস্তল উদ্ধার
ফতুল্লায় বৃদ্ধ বাবা-মা’কে ভরপোষনের পরিবর্তে উল্টো হুমকী
বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢ়ুকে গেল ট্রাক, নিহত ১
কর্মীদের ‘অপরাধ’ নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে?
জামালপুরে শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
ফতুল্লা উত্তর নরসিংপুরে জিন্নাতুন নেছা মাদরাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত 
Next
Prev
প্রচ্ছদ
শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি

শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সংশ্লিষ্টরা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন্নেসা বেগম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতকরণ, শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। শিশুদেরকে দেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে উল্লেখ করে তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়া শিশুদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বড়দের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন করার জন্য শিশুদের উৎসাহিত করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আজকের শিশুই আগামীর বাংলাদেশ। শিশু একাডেমির ৫০ বছর পূর্তি আমাদের জন্য গর্বের। শিশুদের অধিকার রক্ষা করা রাষ্ট্রের পাশাপাশি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটাতে হবে। বিশেষ করে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে তাদের গড়ে তুলতে হবে, যাতে তারা বড়দেরও সচেতন করতে পারে। জেলা প্রশাসন শিশুদের কল্যাণে সর্বদা কাজ করে যাবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!