নারায়ণগঞ্জ শনিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমার আবিস্কৃত জ্বালানী তেল ব্যবহার করলে আমদানী কমবে- বিজ্ঞানী শরিফুল ইসলাম
মাসদাইরে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার
ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের আলোচনা সভা
পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর:
ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা,
অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা!
বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’,
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫
চাষাড়া শহীদ মিনারে স্বেচ্ছাসেবক দল নেতা শাখাওয়াত রানা বাহিনীর ব্যপক চাঁদাবাজি
বাসি খাবার, নোংরা রান্নাঘর,বন্দরে “ক্যাফে শাহ পরান হোটেলকে অর্থদণ্ড
বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু 
আওয়ামী লীগের দোসর দীপক কুমার মনা ও শিবু দাস প্রকাশ্যে!
জ্বালানি খাতে অস্থিরতা, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট
শুভ হত্যার পরিকল্পনা করা হয় হোসিয়ারী সমিতির অফিসে
রূপগঞ্জে ভাড়াবাসায় সাঁওতাল কিশোরীর লাশ, পরিবারের দাবি ‘হত্যা’
একনেকে পাশ হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন
গুরু-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে?
কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ে ভেঙে লোহা চুরির অভিযোগ,
দাদা বাবু সারওয়ার জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
অবৈধ গ্যাস সংযোগে সচল চুনের ভাটা, অভিযানে গুঁড়িয়ে দিল তিতাস রূপগঞ্জ জোন
ফেসবুক টপ অভিযানে ফ্লপ! ওসির টাইমলাইনে মাদকবিরোধী পোস্ট নিয়ে আলোচনা
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ফতুল্লায় এসপি ও থানার ওসির নাম ভাঙিয়ে ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা আদায় করছে কে ?
আমলাপাড়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
গলাচিপা-বোয়ালিয়াখাল এলাকায় মাদক বিরোধী কমিটির পাশে মাদক বিক্রেতা ও দোসর !
ফতুল্লায় যুবলীগ ক্যাডার থেকে যুবদল বনে যাওয়া ‘তইয়া মিঠু’ গ্রেফতার
Next
Prev
প্রচ্ছদ
শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যারও দায়িত্বও নিতে হবে – মামুন মাহমুদ

শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যারও দায়িত্বও নিতে হবে – মামুন মাহমুদ

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টারঃ
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ৪ আগষ্ট মঙলবার সকালে তিন দিনব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে ৪, ৫ ও ৬ আগস্ট জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে মোট ৬০০টি ফলজ বৃক্ষ রোপণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির উদ্বোধনী দিনে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান।
এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে যারা নারায়ণগঞ্জ জুড়ে ৬০০টি গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল এখানে গাছ লাগানো অত্যান্ত জরুরী। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে।”
বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুকবিল হোসেন (মুকুল মৌলভী) বলেন, “প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগের ধারাবাহিকতায় আমরা সারা নারায়ণগঞ্জে ৬০০টি ফলজ বৃক্ষ রোপণ করবো এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো সংরক্ষণ করবো।”
কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে দুটি করে ফলজ বৃক্ষ রোপণ করেন কর সার্কেল-৩-এর সহকারী কর কমিশনার মো. কামাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার, নারায়ণগঞ্জ কর অঞ্চলের নাজির মিনারুল দাড়িয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লোকমান আহমেদ।
এ ছাড়া সমিতির সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জলিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল আলমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
তিন দিনব্যাপী কর্মসূচির মাঠপর্যায়ের সার্বিক তদারকির দায়িত্ব পালন করছেন সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সফিউল আলম, কার্যকরী সদস্য নুরমোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক , দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক , মোঃ রহমতু উল্লাহ।
সমিতির নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ বৃক্ষের বিস্তারের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা বলেন, সমিতির কার্যকরী সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!