নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে এড. বারীর রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন

শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে এড. বারীর রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

স্টাফ রিপোর্টার () নারায়ণগঞ্জ ফতুল্লা আমলী আদালতে স্বৈরাচার শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ মোট ১২ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী মো. আব্দুল  বারী ভূইয়া।

 

বৃহস্পতিবার (৮ মে) সকালে ফতুল্লা আমলী আদালত, সিনিয়র জুডিশিয়াল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলীর আদালতে এ রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেন।

 

মামলায় ১নং আসামি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২। শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, ৩। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, ৪। সাবেক অবৈধ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ৫। সাবেক অবৈধ সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ৬। সাবেক অবৈধ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ৭। সাবেক অবৈধ তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ৮। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মদ, ৯। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা, ১০। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, ১১। সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন ও ১২। সাবেক ডেপুটি এ্যার্টনী জেনারেল মো. আশিক উল হক।

 

এড. বারী ভূইয়া উল্লেখ্য করেন, ১-৭নং বিবাদীগন অনর্বিাচিত হইয়াও অবৈধভাবে সরকারের বিভিন্ন গুরুত্বূপূর্ণ পদে/মন্ত্রী পদ অধিষ্ঠত হইয়া ও ৮-১০ নং বিবাদীগন অবৈধ প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া , ১১ নং বিবাদী সাবেক প্রধান বিচারপতি হইয়া এবং ১২নং বিবাদী অবৈধ ডেপুটি এ্যার্টনী জেনারেল নিযুক্ত ইইয়া পরস্পর যোগসাজসে, প্রত্যক্ষ মদদে কুপরামর্শ এবং একই অভিপ্রায় বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করার জন্য কাজী রকিবুদ্দিন আহম্মদ ২০১২ সালের ৯ ফেব্রুয়ারী সিইসি হিসাবে নিয়োগ পেয়ে ০৮ ফেব্রুয়ারী ১০১৭ পযন্ত শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ শুরু করে এবং বিগত ০৫/০১/২০১৪ ইং তারিখে ষড়যন্ত্রমূলক ভোটার বিহীন দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে এবং অধিনস্থদের উক্ত কাজ করতে বাধ্য করে। কে.এম. নুরুল হুদা ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে নিয়োগ পেয়ে বিগত ৩০/১২/১০১৮ ইং তারিখে ষড়যন্ত্রমূলক জালিয়াতিপূর্ণ বিনা ভোটের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে এবং অধিনস্থদের উক্ত কাজ করতে বাধ্য করে। কাজী হাবিবুল আউয়াল ২৬ ফেব্রুয়ারী ২০২২ সালে নিয়োগ পেয়ে বিগত ০৭ জানুয়ারি ২০২৪ তারিখে ভোটার বিহীন ডামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে এবং অধিনস্থদের উক্ত কাজ করতে বাধ্য করে। সব অনিয়ম ও কারচুপিকে ছাড়িয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সর্বশেষ তিনটি জাতীয় সংসদ নির্বাচন। আসামীগণ তাহাদের সাংবিধানিক দায়িত্ব পালন না করিয়া বাংলাদেশকে অন্য রাষ্ট্রের করদ রাজ্যে পরিনত করার জন্য এবং বাংলাদেশের স্বার্বভৌমত্ব বিনষ্ট করার লক্ষ্যে গণতন্ত্র হত্যা করিয়া ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার হনন করিয়া রাষ্ট্র যন্ত্র বিনষ্টের কারিগর হিসাবে কাজ করিয়া বিশ্বাস ভঙ্গ, তঞ্চকতা, জাল-জালিয়াতিপূর্ণ, রাষ্ট্রদ্রোহ/রাষ্ট্র ধ্বংসের মাধ্যমে ফৌজদারী অপরাধ করিয়াছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!