নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
সরকার হুমায়ন-আনোয়ার প্যানেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ালেন এড. আনিছ

সরকার হুমায়ন-আনোয়ার প্যানেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ালেন এড. আনিছ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-২৬ সালের সহ-সভাপতি পদপ্রার্থী থেকে সরে দাড়ালেন মহানগর বিএনপির সদস্য এ্যাড. আনিছুর রহমান মোল্লা। সেই সাথে সরকার হুমায়ন-আনোয়ার প্যানেলকে সমর্থন জানিয়ে তাদের পক্ষে নির্বাচনী প্রচারোনায় অংশ গ্রহন করার ঘোষনা দেন।

শনিবার (২৩ আগষ্ট) বিকেল ৫টায় জেলা পরিষদস্থ নিউক্লিয়াস স্কুল সংলগ্ন তার ব্যক্তিগত চেম্বারে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মোহাম্মদ আনিছুর রহমান মোল্লা নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের একজন আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতি নির্বাচন  ২০২৫-২৬ সালের রেজা-গালিব প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী। আমি ১৯৯১ সাল থেকে ছাত্রদলের রাজনীতি পরবর্তীতে মূল দল বিএনপির রাজনীতি করেছি এবং ২০০৩ সাল থেকে নারায়ণগঞ্জ জেলায় আইন পেশায় নিযুক্ত হয়েছি। ২০০৩ সাল এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার একজন সদস্য এবং আমি দীর্ঘ ২২ বৎসর যাবত আইনজীবী ফোরামের পক্ষে আইনজীবী সমিতির প্রতিটি নির্বাচনে ভূমিকা রাখার চেষ্টা করেছি।

এছাড়াও আমি বিগত পতিত ফ্যাসিবাদ সরকারের সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ফতুল্লা, সোনারগাঁও থানার হয়রানী মূলক রাজনীতি মামলায় দলীয় নেতাকর্মী গ্রেফতার হলে বিনা পারিশ্রমিকে আইনী সেবা দিয়ে এসেছি।যেকারনে দিনের বেলায় আদালতে আইনী সেবা দিয়ে রাতের বেলায় লুকিয়ে থাকতে হয়েছে আমাকে। আমি নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-২০২৬ সালের নির্বাচনে আদালত পাড়ায় বিভিন্ন প্রকার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে সহ-সভাপতি পদে নির্বাচনের জন্য নিজেকে ভোটারের কাছে উপস্থাপন করি।

দলের নেতাদের নির্দেশে আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করে আনিছ মোল্লা বলেন, আমি মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ শাখার সদস্য আর আমার প্যানেল যেহেতু আইনজীবি ফোরামের বিরুদ্ধে নির্বাচন করছে তাই আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতা এড.জিয়ারউর রহমান, এড. আব্দুল্লাহ্ আল মাহাবুব, এড. মোহাম্মদ আলী আমাকে মোবাইলের মাধ্যমে দলীয় ফোরামের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন।

এ বিষয়টি নিয়ে স্থানীয় মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা এবং মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এডভোকেট আব্দুল আল ইউসুফ খান টিপু সহ সকলের সাথে আলাপ আলোচনা শেষে আমার প্রানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে দলের স্বার্থে আমি আইনজীবী নির্বাচন ২০২৫-২০২৬ সালের আমার সহ-সভাপতি পদের প্রার্থীতা হতে সরে দাড়ালাম। সেই সাথে আমি নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে আইনজীবী ফোরামে নীল প্যানেল এর ১৭ জন প্রার্থীর বিজয় কামনা করছি। আগামীকাল থেকে আমি আমার নীল প্যানেলের পক্ষে প্রচারনায় অংশ গ্রহণ করিব।

তিনি আরও বলেন, আমি যেহেতু আমি বিএনপি করি এবং বর্তমান মহানগর বিএনপির আহবায়কের কমিটির একজন সদস্য। তাই আমি আমার দলের বিরুদ্ধে গিয়ে কোন সাংঘর্ষিক কাজ করবো না যাতে দলের বদনাম হয়।দলের সিদ্বান্তে আমি আমার প্রার্থীতার পদ থেকে সরে দাঁড়িয়েছি। তার জন্য আমার প্যানেলের সকলের কাছে অনুরোধ করবো আপনেরা মন খারাপ করবেন না এবং যাদের অনুপ্রেরণা আমার ভোটার তাদের কাছে অনুরোধ করবো আপনারা কষ্ট নিবেন না। আমার এই সিদ্ধান্তে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!