প্রেস বিজ্ঞপ্তি:
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মো.মনির হোসেনের বড়ভাই আলম হোসেন হানিফ ইন্তেকাল করিয়াছেন ( ইন্নালি…. রাজিউন )। শুক্রবার ৭ নভেম্বর ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।
এক শোক বার্তায় ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো.রফিকুল্লাহ রিপন ও সাধারন সম্পাদক মনিকা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা বলেন,আমরা একজন অভিভাবককে হারালাম যার অভাব পুরনীয় নয়। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এবং মরহুমের পরিবারকে সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য যে, আলম হোসেন হানিফ (৫৩) শুক্রবার সকালে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেন। তিনি বেশ কিছু দিন যাবত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে পরিবারে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বাদ আসর ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাপা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।




