নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সাংবাদিক রনির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এসপি-ডিসিকে স্মারকলিপি

সাংবাদিক রনির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এসপি-ডিসিকে স্মারকলিপি

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক মাসুদ রানা রনির উপর হামলার দায়ের করা মামলার আসামীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দরা। একই সাথে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী সাংবাদিক নেতৃবৃন্দরা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান, বর্তমান প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আসামীরা গডফাদার শামীম ওসমানের পালিত সাংবাদিক হিসেবে পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কথিত সাংবাদিক রাজু ও কমল খানের পাশাপাশি প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন শামীম ওসমানের সঙ্গী হয়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রেসক্লাবকে ব্যবহার করে তারা ভূমিদস্যুতা, ঝুট সেক্টর, ইন্টারনেট ব্যবসা, চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়। তাই আইনের সুশাসন প্রতিষ্ঠায় তাদের দ্রুত গ্রেফতারের দাবী জানায় মাঠ পর্যায়ের সাংবাদিকরা।
ডিসি ও এসপি প্রেসক্লাবের সংকট সমাধানে সমঝোতার কথা বললে স্বৈরাচারের দোসর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের অপসারন দাবী করেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ।
গত ২৯ অক্টোবর বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের ব্যানারে স্থানীয় সাংবাদিকগণ যোগ্যতার ভিত্তিতে প্রেসক্লাবের সদস্য পদ প্রাপ্তির জন্য স্মারকলিপি দিতে গেলে হামলা চালায় আবু সাউদ মাসুদ, রফিকুল ইসলাম জীবন, বিল্লাল হোসেন রবিন, মাহফুজ, আহসান সাদিক শাওন, জুয়েল সহ আরো ১০/১২ জন। এসময় দেশীয় অস্ত্র সহ হাই ভোল্টের ট্রেজার দিয়ে বৈদ্যুতিক শক দিলে মাঠ পর্যায়ের প্রায় ৬ জন সাংবাদিক আহত হয়। যাদের মধ্যে মাসুদ রানা রনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামীরা। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক রুদ্রবার্তা ও রুদ্রকন্ঠের সম্পাদক শাহআলম তালুকদার, দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ও প্রকাশক ইমদাদুল হক মিলন, আনিসুল হক হিরা, শফিকুল ইসলাম আরজু, মিলন বিশ্বাস হৃদয়, আল-আমিন, সুলতান মাহমুদ, ওয়ার্দে রহমান, মিঠু আহমেদ, মশিউর রহমান, রাশেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম জনি, মেহেদি হোসেন, মোঃ মনির, আলী হোসেন টিটু, হাবিব, সাজু, জাহিদ হোসেন, আশিক আহমেদ, কাইয়ুম আহমেদ, কমল হোসেন, সাজ্জাদ খান, মনির হোসেন, রাকিব হোসেন সহ প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!