নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
স্বপন হত্যাসহ ১২ মামলার আসামী মাদক সম্রাট দিপু অস্ত্রসহ মুন্সিগঞ্জে গ্রেফতার

স্বপন হত্যাসহ ১২ মামলার আসামী মাদক সম্রাট দিপু অস্ত্রসহ মুন্সিগঞ্জে গ্রেফতার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন দক্ষিন মাসদাইর এলাকার হাজী আবুল কালামের ছেলে আলোচিত মাদক ব্যবসায়ী উত্তর নরসিংপুর এলাকার স্বপন মোল্লা হত্যা মামলাসহ প্রায় ১২ মামলার আসামী সাব্বির হোসেন দিপুকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জের পুলিশ। রবিবার ২৯ জুন দুপুর ১টা ৫ মিনিটে রামপাল কলেজের সামনে থেকে দিপুকে আটক করা হয়। এ সময় দিপুর কাছ থেকে একটি রিভলবার,২ রাউন্ড গুলি,তিন রাউন্ড খোসা ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান থানা পুলিশের এক কর্মকর্তা। এ সময় তার সাথে থাকা একপি প্রাইভেটকার আটক করেছে পুলিশ।
স্থানীয়দের দেয়া তথ্যমতে জানা যায় যে, রামপাল কলেজে এইচএসসি পরীক্ষা শেষে রাস্তার উপর জানযটের দেখা দেয়। এ সময় দিপুসহ আরও দুইজন একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। পেছন থেকে আসা একটি হোন্ডা দিপুর প্রাইভেটকারটি ধাক্কা দিলে দিপু গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদেরকে উদ্দ্যেশ্য করে গুলি ছোড়ে। এতে কে শিক্ষাথীসহ সবাই এদিক ওদিন দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় হাতিমাড়া পুলিশ তদন্ত কেদ্রের পুলিশ এসে দিপুকে গাড়ি থেকে নামতে বললে সে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এক সময় পুলিশকে লক্ষ্য করেও নাকি গুলি ছোড়ে দিপু। পরে পুলিশ সদস্যরা ঝুকি নিয়ে দিপুকে আটক করতে পারলেও তার সাথে থাকা দুই সহযোগি পালিয়ে যায়।
এদিকে গত ১৪ জুন এনায়েতনগরের নরসিংপুর এলাকায় মাদকের হিসাব নিয়ে স্বপন মোল্লা নামে একজনকে বাসা থেকে ডেকে এনে সহযোগিদেরকে নিয়ে হত্যা করে দিপু। এ ঘটনায় স্বপনের স্ত্রী রোকসানা আক্তার ফতুল্লা মডেল থানায় দিপুসহ ১০জন নামীয় এবং ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। স্বপন হত্যাকান্ডের পর মাদক সম্রাট দিপু তার সহযোগিদের নিয়ে বীরদর্পে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে তার ব্যবহৃত প্রাইভেট কারটি নিয়ে ঘুরে বেড়ায় এবং ফতুল্লার বিভিন্নস্থানে মাদক সাপ্লাই করেন।
স্বপন হত্যা ছাড়াও দিপুর বিরুদ্ধে মাসদাইর ছোট কবরস্থান এলাকায় আরো একটি হত্যা মামলা রয়েছে। যদিও সেই হত্যাকান্ডের বিষয় মাত্র ৩লক্ষ টাকা বিনিময়ে নাকি সুরাহা করেছেন এমনটাই বলেন স্থানীয়রা। এছাড়া মাদক সংক্রান্ত বিষয়েও দিপুর বিরুদ্ধে প্রায় ১০টির অধিক মামলা রয়েছে।
শহর ও শহরতলীর একজন শীর্ষ মাদক সম্রাট হলেও সে কখনও পুলিশের হাতে ধরা পড়েনি। স্থানীয়রা জানান,গত প্রায় তিন মাসের ব্যবধানে দিপুর বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার মালামাল আটক হলেও তা কখনও মিডিয়াতে আসেনি। তারা আরও জানান,প্রশাসনের বিভিন্ন কর্মবাবুদেরকে ম্যানেজ করেই হাজী আবুল কালামের ছেলে সাব্বির হোসেন দিপু দীর্ঘদিন যাবত মাসদাইর গুদারাঘাট,ঘোষেরবাগ,নরসিংপুরসহ বিভিন্নস্থানে দিব্ব্যি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার সহযোগি হিসেবে ঘোষেরবাগ এলাকার জাহিদসহ প্রায় অর্ধশতাধিক সঙ্গী রয়েছে।
স্থানীয়রা আরো জানান,দিপু এতটাই দূর্ধর্ষ ছিলো যে,ওর মাদক সংক্রান্ত বিষয়ে কোন পুলিশ কিংবা সংবাদকর্মীদেরকে যারাই তথ্য প্রদান করতো তাদেরকেই হত্যাকান্ডের শিকার হতে হতো। যেমনটা হয়েছিলো মাসদাইর ছোট কবরস্থান এলাকার সেই ছেলেটি। তবে দিপুর এতটা দূর্ধর্ষ হয়ে দাড়াবার পিছেনে রয়েছে পুলিশ প্রশাসনের কতিপয় অর্থলোভী সদস্যদের সাথে সুসর্ম্পক।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!