নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
স্বেচ্ছাসেবকদলের এস কে শাহীনের শেল্টারে প্রকাশ্যে ডেভিল চটপটি নাসির!

স্বেচ্ছাসেবকদলের এস কে শাহীনের শেল্টারে প্রকাশ্যে ডেভিল চটপটি নাসির!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
৫ আগষ্টের পর স্বৈরাচারী শেখ হাসিনার পর বিএনপিতে যেন কোন আওয়ামী দোসর যেন অনুপ্রবেশ করতে না পাওে সেই নির্দেশনা রয়েছে তারেক রহমানসহ দলের হাইকমান্ডের প্রতিটি শীর্ষ নেতাদের। কিন্তু কেন্দ্র কিংবা দলীয় নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখানো ছাড়া সেটা মানার লক্ষন দেখায় নি বিএনপির তৃনমুল নেতৃবৃন্দ। নিজেদের আখেড় গোজানো এবং অধিক আয়ের পথ খুজে পেতে আওয়ামী দোসররাই যেন প্রতিটি পাড়া-মহল্লায় বিএনপি নেতৃবৃন্দরা দলে প্রবেশ করাচ্ছে। ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের শিবু মার্কেট এলাকায় রাস্তার দুইপাশে গড়ে উঠা দোকানীদের কাছ থেকে আওয়ামীলীগের দোসর নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও অয়ন ওসমানের আস্থাভাজন টিপু সুলতানের ঘনিষ্ট সহযোদ্ধা নাসির ওরফে চটপটি নাসিরকে দিয়ে নিয়মিত চাদাঁ আদায় করাচ্ছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এস কে শাহীন।
নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও অয়ন ওসমানের আস্থাভাজন টিপু সুলতানের ঘনিষ্ট সহযোদ্ধা নাসির ওরফে চটপটি নাসিরকে প্রকাশ্যে এনে চাদাঁবাজিতে উন্মুক্ত হয়ে পড়েছেন এস কে শাহীন। অথচ এ চটপটি শাহীনের দাপটে বিগত আওয়ামী শাসনামলে যেমন ফুটপাটের ব্যবসায়ীরা ছিলেন আতংকিত ঠিক ৫ আগষ্টের পর এসকে শাহীনের আর্শীবাদে আওয়ামী ডেভিল চটপটি নাসির যেন আবারো আতংকের নামে পরিচিত হয়েছে ক্ষুদে ব্যবসায়ীদের কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিবু মার্কেট এলাকার একাধিক ফুটের ব্যবসায়ী জানান, বিগত প্রায় ১৬ বছর ছাত্রলীগ নেতা টিপু সুলতানের সহযোদ্ধা নাসির ওরফে চটপটি নাসির ছিলেন আমাদের সাধারন ব্যবসায়ীদের কাছে আতংকের একটি নাম। ৫ আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুথানের পর টিপু পালিয়ে গেলেও কিছুদিন আত্মগোপনে ছিলো অত্র এলাকার চিহিৃত চাদাঁবাজ নাসির। কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার পর ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এস কে শাহীনের নেতৃত্বে আবারও প্রকাশ্যে এসে চাদাঁবাজি শুরু করেছে এ চটপটি নাসির। কিছুদিন আগেও শিবু মার্কেট পুলিশ বক্সের সামনে দুইটি দোকান বসাতে গিয়ে দুই দোকানীর কাছ থেকে এসকে শাহীনের জন্য দোকান প্রতি বিশ হাজার টাকা এবং এবং চটপটি নাসির নিজের জন্য আলাদাভাবে ৪ হাজার টাকা করে আদায় করেন। এছাড়াও শিবু মার্কেট এলাকায় রাস্তার উভয় পাশে গড়ে উঠা প্রায় শতাধিক দোকান থেকে দোকানপ্রতি প্রতিদিন দেড় শত টাকা করে চাদাঁ নিচ্ছেন এসকে শাহীনের জন্য বললেন সাধারন দোকানীরা। যদি কেউ চাদাঁ দিকে অস্বীকৃতি প্রকাশ করে তাহলে তাকে পরের দিন দোকান খুলতে দেয়না এবং সেই দোকানটি মোটা অংকের বিনিময়ে অন্যত্র ভাড়া দিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান,বিভিন্ন সভা-সমাবেশে এসকে শাহীনসহ বিভিন্ন বিএনপির নেতারা চাদাঁবাজির বিরুদ্ধে ঝাঝালো বক্তব্য দিলেও বাস্তবে তারা অনেকেই চাদাঁবাজিতে লিপ্ত রয়েছেন। যেমনটি হলেন এসকে শাহীন। তারা আরও বলেন,দেশব্যাপী অপরাশেন ডেভিল হান্টের কার্যক্রম চললেও এসকে শাহীনের নেতা ছিচকে নেতারা আওয়ামীলীগের অনেক ডেভিলকে তাদের সাথে রেখেই চাদাঁবাজিসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। তারা ক্ষোভের সাথে বললেন, ৫ আগষ্টের পর আমরা হয়বতা ভেবে ছিলাম নতুন একটি বাংলাদেশ পাবো। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এসকে শাহীনের মত নামধারী ছিচকে নেতাদের কারনে তা সম্ভব হয়ে উঠতে পারছিনা। আমরা যারা রাস্তার পাশে দোকান করে পরিবার-পরিজন নিয়ে দু’বেলা খাবার খেয়ে কোনমতে বেচে আছি তারা এ চটপটি নাসির ও এসকে শাহীনদের অব্যাহত চাদাঁবাজি থেকে মুক্তি চাই। এ জন্য আমরা জেলা ও ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও জেলা পুলিশের সদয় হস্তক্ষেপ কামনা করছি।
যদিও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও অয়ন ওসমানের আস্থাভাজন টিপু সুলতানের ঘনিষ্ট সহযোদ্ধা নাসির ওরফে চটপটি নাসিরের বক্তব্য তিনি কখনও আওয়ামীলীগের রাজনীতি করেনি, ভাই আমি ছাত্রলীগ করিনাই তাহলে শামীম ওসমান,চন্দন শীল ও শাহ নিজামগংদের সাথে থাকা ছবিগুলো কি প্রকাশ করে তা কেউ বলতে পারবে। যদি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে চটপটি নাসির জড়িত না থাকতো তাহলে কেনইবা ৫ আগষ্টের পর গা ঢাকা দিয়েছিলো। তবে স্থানীয় এবং ক্ষুদে ব্যবসায়ীদের মতে,গর্তে লুকিয়ে থাকা চাদাঁবাজ চটপটি নাসিরকে এখানে পুর্নবাসন করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এস কে শাহীন। তিনি নিজে আর্থিকভাবে লাভবান হতেই আওয়ামী এ ডেভিল চটপটি নাসিরকে দিয়ে পুর্বের ন্যায় বর্তমানেও শিবু মার্কেট এলাকাতে চাদাঁবাজির লাইসেন্স দিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!