নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
১৫ই মার্চ সাড়ে ৩ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস

১৫ই মার্চ সাড়ে ৩ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ভিটামিন ‘এ’ এর অভাবজনিত অপুষ্টি ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে আগামী ১৫ মার্চ নারায়ণগঞ্জে (সিটি কর্পোরেশন ব্যতীত) ৩,৪০,৫০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
১৩ মার্চ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জানানো হয় আগামী ১৫ মার্চ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতীত জেলার ৫টি উপজেলার ১০৫৬টি স্থায়ী ও অস্থায়ী টিকা দান কেন্দ্রে এক যুগে ৩,৪০,৫০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
এসময় ভিটামিন ‘এ’ শিশুদের কতটা প্রয়োজনীয় ও এর কার্যকারিতা এবং কি কি সমস্যা হয় সহ বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন করেন মেডিকেল অফিসার ডাঃ এ কে এম মেহেদী হাসান।
সভাপতির বক্তব্যে ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান সাংবাদিকদের জানান, আগামী ১৫ মার্চ সিটি কর্পোরেশন ব্যতীত নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার ১০৫৬টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৪২,২৯৪ জন শিশুকে একটি করে নীল রঙ এবং ১২-৫৯ মাস বয়সী ২,৯৮,২১২ জন শিশুকে একটি করে লাল রঙ এর ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
সিভিল সার্জন আরও বলেন, আমরা আগেই বলেছি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি জাতীয় ক্যাম্পেইন। তাই আমরা এই ক্যাম্পেইন এ কোন অসুস্থ শিশুকে ভিটামিন এ খাওয়াবো না। অসুস্থ্য শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো পরিহার করলেই কিন্তু কোন শিশু অসুস্থ্য হবে না। যেসকল শিশুকে চার মাসের মধ্যে ভিটামিন খাওয়া হয়েছে তাদেরকে ভিটামিন ‘এ’ না খাওয়ানো উচিত। যেহেতু ভিটামিন ‘এ’ ৬ মাস পর্যন্ত শিশুর শরীরে রিজার্ভ থাকে। তাই আমি অনুরোধ করবো যাদের ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়েছে তাদের ভিটামিন ‘এ’ খাওয়াতে নিয়ে আসবেন না।
সিভিল সার্জন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ। এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুঁকি নেই। তাই এই কার্যক্রমকে সফল বাস্তবায়ন করতে আপনারা সাংবাদিক মহল জাতির দর্পণ। আপনেরা সাধারণ জনগনের জাতীয় ভিটামিনের গুরুত্ব কি পরিমান এবং শিশুদের স্বাস্থ্যের কতটা জরুরি সেই তথ্য পৌঁছিয়ে দিবেন।
জেলা ই পি আই সুপারিন্টেনডেন্ট মোঃ লুৎফর রহমানে সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন এর সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ মোরশেদুল ইসলাম খান, ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স মেডিকেল অফিসার (ডিএসএমও) ডাঃ নাসিরুল হক, সহকারী স্টোর কিপার মোঃশওকত জামান, মোঃ ইব্রাহিম খান, পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল সালমান সহ জেলার জাতীয়, স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!