নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
২০ মাসের বকেয়া বেতনের দাবীতে প্যারাডাইস শ্রমিকদের ডিসির কাছে স্মারকলিপি

২০ মাসের বকেয়া বেতনের দাবীতে প্যারাডাইস শ্রমিকদের ডিসির কাছে স্মারকলিপি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
২০ মাসের বকেয়া বেতন সহ যাবতীয় পাওনার দাবীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে প্যারাডাইস কেবলস লিঃ এর শ্রমিকরা।
২১ আগষ্ট বুধবার দুপুর পৌনে ১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
শ্রমিকদের পক্ষ থেকে জেলা শ্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে স্মারকলিপি প্রদান করে প্যারাডাইস কেবলস লিঃ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রিয়াজ হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। স্মারকলিপি প্রদানের সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করেন জেলা প্রশাসক এবং প্রতিষ্ঠানের মালিক মহোদয়কে শ্রমিকদের দ্রুত বেতন পরিশোধ করার ব্যবস্থা গ্রহন করতে মুঠোফোনে জানান।
এর আগে বেলা ১১ টায় ফতুল্লার তল্লার পিঠালিপুল এলাকায় অবস্থিত প্যারাডাইজ কেবল লিঃ এর সামনে থেকে শ্রমিকদের একটি মিছিল বের হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে ২০ মাসের বকেয়া বেতন সহ যাবতীয় পাওনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী করেন। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর বকেয়া বেতন সহ যাবতীয় পাওনার দাবীতে একটি স্মারকলিপি প্রদান করে।
ডিসি বরাবর স্মারকলিপিতে উল্লেখ করা হয়,প্যারাডাইস কেবলস লিঃ কারখানায় আমরা বর্তমানে ১৮০ জন শ্রমিক কর্মরত আছি। কারখানাটি বৈদ্যুতিক তার উৎপাদন করে থাকে। আমরা শ্রমিকগন বিগত ২৫ বৎসর যাবৎ এই কারখানায় কর্মরত আছি। এদের মধ্যে অনেক শ্রমিকদের সর্বনিম্ন ১০ বছরের চাকুরির বয়স । মালিক পক্ষ ২০১৭ সাল থেকে বিভিন্ন অজুহাতে শ্রমিকদের বেতন না দিয়ে বিভিন্ন পত্রদ্বারা শ্রমিকদের ছুটি ঘোষনা করেন। চাকুরীরত শ্রমিকদের পাওনা টাকা সহ বিভিন্ন পাওনাদি না দেওয়ার অপকৌশল চালিয়ে আসার কারনে বিষয়টি নিয়ে শ্রম মন্ত্রনালয়ের কক্ষে গত ০২/০৭/২০ইং তারিখে শ্রতিমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় চুক্তি করা হয় সাড়ে বারো মাসের বকেয়া মালিকপক্ষ পরিশোধ করবে। কিন্তু ১৬/০৮/২০ইং তারিখে নতুন এমডি মোবারক হোসেন কারখানার সকল দায়িত্ব গ্রহন করার পর মৌখিকভাবে বকেয়া বেতন পরিশোধ করার অঙ্গীকার করলেও বেতন না দিয়া কালক্ষেপন করে আসছে। এমনকি চলতি মাসের জুন ও জুলাই ২০২৪ এর বেতনও পরিশোধ করে না। এমন করে আসায় শ্রমিকদের ২০ মাসের বকেয়া বেতন সহ যাবতীয় পাওনা হয়ে গেছে। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে শ্রমিকগন অতিশয় দুর্ভোগ এর মধ্যে রয়েছে। শ্রমিকগন বকেয়া বেতনের দাবীতে বিভিন্ন সময়ে সরকারী দপ্তরে পত্রের মাধ্যমে বিষয়টি অবগত করছে। কিন্তু কোন সূরাহা পায়নি। বর্তমানে শ্রমিকগন তাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

oppo_0

প্যারাডাইস কেবল লিঃ ইউনিয়নের সভাপতি মোঃ রিয়াজ বলেন,এই উর্ধ্ব দ্রব্যমূল্যের বাজারে বেতন না পেয়ে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। অনেক শ্রমিক পরিবারকে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়ি থেকে বের করে দিয়েছে। অর্থাভাবে অনেক শ্রমিকের সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় অনেক সময়ের পরিবারের অবস্থাও করুন হয়ে গেছে। তাই আমরা আইনের সহায়তার জন্য এসেছি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে। উনি আমাদের এই দুর্দিনের সমস্যার সমাধান করে দিবেন এবং আমাদের বকেয়া বেতন যাতে দ্রুত পেতে পারি ব্যবস্থা করে দিবেন। আমরা তার উপর সম্পূর্ণ ভরসা নিয়ে এতগুলা শ্রমিক এসেছি এখানে।
জেলা প্রশাসকের স্মারকলিপির অনুলিপি পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার আদমজী, শ্রম-পরিচালক ও রেজিস্টার্ড অব ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রম দপ্তর , কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, অফিসার ইনচার্জ ফতুল্লা, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়াকার্সসহ সংশ্লিষ্টদের নিকট প্রেরণ করা হবে

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!