নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
৪ দশক পর নারায়ণগঞ্জে জামায়াতের জনসভা

৪ দশক পর নারায়ণগঞ্জে জামায়াতের জনসভা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
দীর্ঘ প্রায় ৪ দশক পর এই প্রথম নারায়ণগঞ্জে খোলা মাঠে জনসভা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের।
এরই মধ্যে জনসভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে চলছে সাজ সাজ রব। জেলা ও মহানগর জামায়াতের প্রত্যেকটি স্তরেই একাধিক প্রস্তুতি সভা করেছেন। তাদের টার্গেট জনসভায় লক্ষাধিক লোকের সমাগম করা। এর মধ্যদিয়ে নারায়ণগঞ্জে জামায়াতের অবস্থান জানান দিতে চাচ্ছেন তারা।
দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৪ সালে ঢাকা থেকে আলাদা হওয়ার পর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত প্রকাশ্যে খোলা মাঠে জনসমাবেশ করা হয়নি জামায়াতের। কয়েকবার খোলা মাঠে করার উদ্যোগ নিয়ে নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত হয়নি। ২০০২ সালে নারায়ণগঞ্জ ক্লাবে কর্মিসভায় তৎকালীন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী এলেও প্রকাশ্যে কোনো সভা করার সুযোগ হয়নি।
এর আগে জামায়াতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আযম নারায়ণগঞ্জে যাওয়ার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শামীম ওসমান। সেই সঙ্গে তখন নারায়ণগঞ্জে গোলাম আজম, দেলোয়ার হোসেন সাঈদী ও আলী আহসান মুজাহিদের প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ডও স্থাপন করা হয়েছিল।
এবার নারায়ণগঞ্জ জামায়াতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে জনসভাকে কেন্দ্র করে সাইনবোর্ড থেকে বর্তমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে সম্মান জানিয়ে গাড়িবহরে স্লোগান দিতে দিতে শহরে প্রবেশ করবেন।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামের আমির আব্দুল জব্বার বলেন, দীর্ঘদিন পর বড় ধরনের একটি সভা করার সিদ্ধান্ত হয়েছে। ১৬ বছরে আমরা আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতনে নিষ্পেষিত হয়েছি। এবার সমাবেশের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে জানান দিতে চাই, নারায়ণগঞ্জ নিয়ে আমাদের আগামী দিনের ভাবনা।
প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, সমাবেশ উপলক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় কাজ করছি। বিভিন্ন মাধ্যমে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেছি। রাজনৈতিক নেতাদের দাওয়াত দেওয়ার চেষ্টা করবো। ঝুঁকি বলতে কোনো কিছু ফিল করছি না।
উপস্থিতি সম্পর্কে আব্দুল জব্বার বলেন, আমাদের টার্গেট লক্ষাধিক লোকের। সমাবেশ সুন্দর সুশৃঙ্খল করার জন্য হাজার দুয়েক স্বেচ্ছাসেবক কাজ করবেন। সেই সঙ্গে যারা সমাবেশে আসবেন, তাদের জন্য সব রকমের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, জামায়াত অন্যতম একটি বড় রাজনৈতিক দল। তারা জনসমাবেশ করবে। সেই সমাবেশ কেন্দ্র করে পুলিশ মোতায়েন থাকবে। সাদা পোশাকেও থাকবে পুলিশ। জনসমাবেশ যেন শান্তিপূর্ণভাবে হয় সে লক্ষ্যে পুলিশ সদস্যরা কাজ করবেন।

 

তথ্যসুত্রঃ জাগো নিউজ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!