নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
এবার মডেল মাসুদকে এমপি বানোনোর খায়েশ বিএনপি নেতা বিল্লালের!

এবার মডেল মাসুদকে এমপি বানোনোর খায়েশ বিএনপি নেতা বিল্লালের!

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার: জার্সি বদলাতে যে আলসেমি নেই সেটা আবারও প্রমাণ করলেন নারায়ণগঞ্জ বন্দরের বিএনপির পল্টিবাজ নেতা বিল্লাল হোসেন। বিল্লাল একজন আইনজীবি হয়েও পেশার চেয়ে ভূমিদস্যুতা আর ভিলেজ পলিটিক্সকে ব্যবসা হিসেবে রপ্ত করতে স্বাচ্ছ্যন্দবোধ করেন। রাজনীতির সূত্রিতায় স্বার্থের জন্য বিল্লাল হোসেন কখনো তৈমুর আলম খন্দকার,কখনো হাজী নূরউদ্দিন কখনো বা আবার আতাউর রহমান মুকুলের পিছনের ঘুর ঘুর করেছেন। তাদের কাছ থেকে মধু খাওয়া শেষে এখন সান্নিধ্য পেয়েছেন অতিথি পাখি খ্যাত ব্যবসায়ী মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদ। মাসুদকে এমপি বানানোর স্বপ্ন দেখিয়ে তার সঙ্গে ভিড়েছেন কুটিল মনের অধিকারী এই নেতা। এতোদিন আতাউর রহমান মুকুলেরটা খেয়ে পড়ে ভোল পাল্টে তার কর্মীদের সঙ্গে মিশে নিজের অবস্থান পাকা পোক্ত করেছেন। আর তাই সে মুকুলের কর্মীদের নানা প্রলোভনে ফেলে মাসুদ বলয়ে নিতে তালগোল পাকাচ্ছেন। রীতিমতো কর্মীদেরকে টাকার লোভ দেখিয়ে ব্ল্যাকমেইলও করছেন তিনি। বিল্লালের অনৈতিক কর্মকান্ড বিএনপির রাজনীতিতে সমালোচনার ঝড় বইতে শুরু করছে। ব্যাপারে বন্দর উপজেলা পরিষদের দুই দুইবারের সাবেক চেয়ারম্যান মহানগর বিএনপির সাবেক সহসভাপতি যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুলের সঙ্গে আলাপকালে তিনি জানান,এ্যাড. বিল্লাল সুবিধাবাদী লোক। তার কাছে কোন রাজনৈতিক আদর্শ নেই। আমি তাকে অনেক বিশ্বাস করেছি কিন্তু উনি নিজ স্বার্থের জন্য আরেক পক্ষের সঙ্গে হাত মিলিয়েছেন। তার কাছে রাজনীতির চেয়ে সুবিধাটাই আসল। তিনি এখন একরকম ইমোশনাল ব্ল্যাকমেইল করে চলছেন। যখন যার কাছে সুবিধা পান তখন তার কাছেই যান। এই ধরণের নেতাদের থেকে সকলেরই সাবধান থাকা উচিত। এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা যায়,এ্যাড.বিল্লাল তার নিজ এলাকাতেও ভূমিদস্যূতার অভিযোগ রয়েছে। রাজনৈতিক পদ পদবী ব্যবহার করে সে এলাকায় প্রভাব বিস্তার দখলবাজি করে থাকে। আজ থেকে প্রায় ২০বছর আগে সে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের রামনগর এলাকার রহিম নামে এক হিজড়ার সম্পত্তি দখল করে। বিষয়ে বিচার শালিসও হয়। বর্তমানেও একই এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বাসিন্দা হাসেম,মান্নাহ তার বোনের ১০শতাংশ জায়গা জোরপূর্বক দখলে নিয়েছে। এই ১০ শতাংশের ওয়ারিশ তারা ভাইবোন হলেও বিল্লাল শুধুমাত্র হাসেম সেক্রেটারীর অংশ কিনে পুরো জায়গা নিজ আয়ত্বে রেখেছে। বিল্লালের মতো একজন সুবিধাবাদী ব্যক্তি রাজনৈতিক পদ পদবী পাওয়ায় দেশের রাজনীতি অনেকটা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহারকারী বিল্লালের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া উচিত বলে সচেতন মহল মনে করেন। অপরদিকে মাসুদুজ্জামানের মতো ব্যবসায়ীদের রাজনীতিতে আগমন এবং ফায়দা লুটার বিষয়টি বিগত স্বৈরাচার সরকারের অনুরূপ সিদ্ধান্ত বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই অভিমত। ব্যবসায়ীরা থাকবে ব্যবসা নিয়ে তাদের কাজতো জনপ্রতিনিধিত্ব নয়। এখানে একটি দলীয় ব্যানারে মডেল মাসুদের এমপি হওয়ার স্বপ্ন জনমনে নানা প্রশ্নের সঞ্চার করছে। এক্ষেত্রে দলের নীতি নির্ধারকদের গভীর বিবেচনা মাফিক কাজ করা উচিত বলে তৃনমূলের দাবি। কেননা টাকার জোরে হঠাৎ করেই একজন উড়ে এসে জুড়ে এমপি হয়ে যাবেন তা সত্যিকার অর্থেই বেমানান। এটা দীর্ঘ দিনের মাঠে থাকা ত্যাগী নেতাদের জন্য রাজনৈতিক অপমৃত্যু হবে বলা যায়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!