নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
চার্জসিট থেকে নাম কাটতে মোটা অংকের টাকা নিচ্ছেন – আশা

চার্জসিট থেকে নাম কাটতে মোটা অংকের টাকা নিচ্ছেন – আশা

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপর নেতাকর্মীদের হুশিয়ারী দিয়ে নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশা বলেন, কোন চাঁদাবাজ সন্ত্রাসীকে আড়াল করার চেষ্টা করছেন।শেখ হাসিনার অস্ত্র ছিলো মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা এখন মহানগর বিএনপিতে যারা আছেন তারাও একই রাস্তায় হাঁটছে।সন্ত্রাসী ও চাঁদাবাজদের বাঁচাতে নিজ দল থেকে শুরু করে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবার নামে ঢালাও করে মামলা দিচ্ছে।আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং চার্জসিট থেকে নাম কাটতে মোটা অংকের টাকা নিচ্ছেন। এর জন্য আমাদের সন্তানরা রক্ত জড়ায় নাই।এখনো নিজের লজ্জাবোধ থেকে ভালো হয়ে যান। ইনশাআল্লাহ যদি ভালোভাবে চলেন আজকে এখানে যারা আছি সবাই আপনাদের সাথে থাকবো আর যদি এভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য চালাতে থাকেন তাহলে কে কি করবে জানি না হায়াতের মালিক আল্লাহ কিন্তু আমি আবুল কাউছার আশা প্রতিটি জায়গায় আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।

৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলায় নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশাকে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে এ কথা বলেন তিনি।

উল্লেখ্য যে, নবীগঞ্জ এলাকার নূর হোসেন নামের এক বিএনপি কর্মী সম্প্রতি অভিযোগ তুলেছিলেন মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে সুজন নামের একজন কথিত যুবদল নেতা মহানগর বিএনপির শীর্ষ নেতাদের নামে ৩ লাখ টাকা চাঁদা চেয়েছিল। তার দেওয়ার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠে। টাকা না দেওয়াতে নূর হোসেনকে গত কয়েকদিন ধরে কয়েক দফা মারধর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলার ঘটনা ঘটে।

এসময় প্রতিবাদ বিক্ষোভ মিছিল থেকে আবুল কাউছার আশা বলেন , বাংলাদেশে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে।ওই বিপ্লবের সাথে সাথে এক দল সন্ত্রাসী ও চাঁদাবাজরা মাঠে নেমে পড়েছে।তার স্বার্থসিদ্ধ হাসিলের চেষ্টা করছে।আপনেরা জানেন ছাত্রদের রক্তের বিনিমিয়ে এই স্বাধীনতা।আমি আমার ভাই এবায়দুলকে হারিয়েছি সেই সাথে স্কুল কলেজ পড়ুয়া অনেক ছাত্র যারা আমাদের সন্ত্রান, ছোট ভাইতুল্য তাদের জীবনের বিনিমিয়ে এই আওয়ামী লীগ সরকার হটিয়েছে। এই স্বাধীনতা নতুন বোতলে পুরান মদ ঢালার জন্য হয়নি।আমরা চেয়েছি বৈষম্য মুক্ত একটা সমাজ। যেই সমাজে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে। ছাত্ররা নির্বিঘ্নে পড়ালেখা করবে,চাকুরীজীবীরা নির্বিঘ্নে চাকুরী করবে।প্রশাসনের কর্মকর্তারা যে জনগনের সেবার জন্য শপথ নিয়েছে সে মোতাবেক কাজ করবে।

তিনি আরো বলেন,গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের আমলে দেখেছেন মানুষের কিভাবে ভোটাধিকার, কথা বলার বাক অধিকার লন্ঠন করা হয়েছে।ঠিক সেভাবে ৫ আগষ্ট বাংলাদেশ স্বাধীন হবার পরে পুলিশের উপর চড়াও হয়ে তারা দুর্নীতি, লুটপাট করা শুরু করে দিয়েছে। আপনাদের হুশিয়ারী দিয়ে বলতে চাই আপনারা দুই চারজন পাঁচ জন বিএনপি নেতা ছাড়াও এই দেশে হাজার হাজার নেতাকর্মী আছে যারা জীবন দেবার জন্য প্রস্তুত।আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো ৫ তারিখের পর আমরা থানা সহ উপজেলা ও সরকারি দপ্তর রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কাজ করেছি কিন্তু কারা এই শহরের সুনাম ক্ষুন্ন করার জন্য লুটপাট ও হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করা হোক।

টিপুর উপর হামলার প্রতিবাদ জানিয়ে আশ বলেন,গতকাল মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর বর্বর হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সেই সাথে টিপু সাহেবকে বলবো ভাষা সুন্দর করুন।তথ্য দিতে আজেবাজে কথা বলবেন না।সবাই জানে সুজন এবং রাজু এর আগে গরু লুট করেছে।তিন লক্ষ টাকা চাঁদা দাবী করেছে।সেটার ভয়েস রেকর্ড সহ আছে প্রশাসনের কাছেও আছে।আপনেরা উল্টো তাদেরকে মদদ দিচ্ছেন আবার বলেন জাকির খান নাকি জেলখানা থেকে চাঁদা চাচ্ছে আর যারা বাহিরে আছে

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনেরা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না।এই দেশের ছাত্র জনতা স্বৈরাচারী সরকার হটিয়ে দিয়েছে আপনাদের মত টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মামলাবাজদের জন্য না।আপনেরা জানেন বিগত সময় অনেকগুলো হত্যা মামলা দেওয়া হয়েছে আমরা যারা বিভিন্ন সময় জেল জুলুম ভোগ করেছি, অনেক অনেক মামলার আসামী হয়েছি।আমরা বাবা-ছেলে এক সাথে জেল খেটেছি।সৌরভ রাজিবও বাবা ছেলেরা এক সাথে জেল খেটেছে।ছাত্রদলের সহ-সভাপতি তার নামে ফতুল্লা থানায় হত্যা মামলা দিয়েছেন আপনেরা আপনেরা উপজেলা স্বেচ্ছাসেবকদলের বর্তমান যুগ্ম আহবায়ক মোক্তারের নামে হত্যা মামলা দিয়েছেন।যার সাথে তাল মিল হয় না তাদের নামে আপনেরা মামলা দেন।এটা কি রাজনীতি। রাজনীতি করেন কর্মীবান্ধব রাজনীতি করেন।আজকে পদ পদবী না থাকলেও হাজার হাজার নেতাকর্মী পিছনে থাকবে ইনশাআল্লাহ। আর আপনাদের কমিটি চলে গেলে রিকশায় উঠার লোক পাবেন না।আপনাদের সম্মান করে বলছি এক সাথে অনেক আন্দোলন করেছি।এক সাথে অনেক মামলার আসামী হয়েছি কারাবরণ করেছি।সত্য যাচাই না করে কালকে এই বক্তব্য দিয়েছেন কেউ বলেন বাড়ির ইট খুলে নিয়ে আসবেন, কেউ বলেন শহরে থাকতে দিবেন না। আপনাদের বলতে চাই অন্য কোন দলের হলে আপনাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতাম। যেহেতু এক দল করি, আমরা সবাই সাফারার। আপনাদের বক্তব্য সংযত করুন, সত্য জানার চেষ্টা করুন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!