নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
নবীগঞ্জে সিটি টোল আদায়ের নামে চলছে ব্যাপক চাঁদাবাজি`

নবীগঞ্জে সিটি টোল আদায়ের নামে চলছে ব্যাপক চাঁদাবাজি`

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বন্দর প্রতিনিধি // বন্দরে বিএনপির রাজনীতিকে কুলশিত করতে যুবদল নেতা মাসুদ রানার পরিবারের যথেষ্ট।  নাসিক ২৪ নং ওর্য়াড  ইসলামবাগ এলাকার মৃত খলিলুল্লাহ’র ছেলে মাসুদ রানা।  যে মাসুদ রানা গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর দলের নাম ভাঙ্গিয়ে সকল সেক্টর নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠে। কুশিয়ারা এলাকায় অন্যের বাড়ি দখলে নিতে ৫ লাখ টাকার কন্ট্রাকে যায়। মাসুদ রানার বড় ভাই মনির হোসেন ২৪ নং ওর্য়াড বিএনপির সভাপতি।
বন্দরে সিটি টোল আদায় করার নামে যুবদল নেতা মাসুদ রানার পরিবহনে চাঁদাবাজির বিষয়টি নিয়ে সর্ব মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।  সিটি করপোরেশন টোল আদায়ের জন্য যে শর্তাবলী দিয়েছে তাকে তোয়াক্কা না করে মনগড়া মত চালাচ্ছে তার কার্যক্রম। অলিখিত ভাবে ক্ষমতাসীন বিএনপির নেতা বনে যাওয়া মাসুদ রানা প্রকাশ্য চাঁদাবাজির সাথে সিটি করপোরেশনের ২/৩ জন অসাধু কর্মকর্তা জড়িত রয়েছে বলে সচেতন মহলের ভাষ্য। তাদের যোগসাজশে ধরাকে সরা ঞ্জান করে যাচ্ছে নাসিক ২৪ নং ওর্য়াডের ইসলামবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মাসুদ রানা। সিটি টোল আদায়ের নামে পরিবহন সেক্টরে চাঁদাবাজির বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কঠোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন খোদ বিএনপির নেতাকর্মীসহ ভুক্তভোগীরা।

সূত্র মতে, নারায়নগঞ্জের কামাল উদ্দিনের মোড় সিটি টোল আদায়ের ইজারা দেন। গত বছরের চেয়ে প্রায় অর্ধকোটি টাকা কমে প্রায় ৪১ লাখ ৬৬ হাজার ৫শত টাকায় চলতি বছরের ইজারা পান বিএনপির নেতা মাসুদ রানা। অলিখিত ভাবে ক্ষমতাসীল দল বিএনপির নেতা মাসুদ রানা ইজারা নিয়েই শুরু করে লংকাকান্ড। সিডিউল বা সিটির নিয়মকে তোয়াক্কা না করে স্কুলের রাস্তায় টোল আদায় শুরু করে যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা মিলেছে। সিডিউলে উল্লেখ আছে, মিশুক, অটো, সিএনজি (থ্রি হুইলার)প্রতি ২০ টাকা।  যা দিনে একবার পরিশোধ করতে হবে। সেখানে বর্তমান ইজারাদার মাসুদ রানা সিটির নিয়ম ডোন্ট কেয়ার মোডে নিজের মনগড়া নিয়ম বা আইনে চলছে। মাসুদ রানার চাঁদাবাজিতে সিএনজি স্ট্যান্ডের লাইনম্যান শাহাজালাল, অটো স্ট্যান্ডের লাইন ম্যান মোসলেউদ্দিন ওরফে মুসনা, মিশুক স্ট্যান্ডের স্বপনরা সার্বিকভাবে সহযোগিতা করছে।

অটো থেকে ৫০ টাকা আর লাইনম্যান থাকলে আরো ১০ টাকা মোট ৬০ টাকা গুনতে হচ্ছে একজন অটো চালককে। নবীগঞ্জ খেয়াঘাটের সিএনজি হতে ৪০ টাকা, একই খেয়াঘাটের স্ট্যান্ড হতে মিশুক ৪০ টাকা,  লাইনম্যান থাকলে ১০ টাকাসহ মোট ৫০ টাকা গুনতে হয় একজন চালককে। এখানেই শেষ নয়, কামাল উদ্দিনের মোড় হতে বন্দর লাইনের গাড়ী প্রতি ৩০ টাকা করে নেয়া হচ্ছে। সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী (সিডিউলে স্পষ্ট ভাবে লেখা আছে)ফেরীর গাড়ীর টোল আদায়ে সম্পন্ন নিষেধ থাকলেও নতুন ইজারাদার মাসুদ রানার কাছে নতুন নিয়ম গাড়ী পাড় হলেই দিতে হবে টাকা। একটি গাড়ী ফেরীতে আবার সিটিতে ২ জায়গায় টোল গুনতে হচ্ছে।

সিডিউলে কামাল উদ্দিনের মোড় ও নবীগঞ্জ খেয়াঘাট স্ট্যান্ড টোল আদায়ের টেন্ডার হলেও নবীগঞ্জ এলাকাকে চাঁদাবাজির এলাকায় পরিনত করেছে। নির্ধারিত এলাকা নির্ধারন করে সিডিউলে উল্লেখ থাকলেও তা কে মানছে? রওশনবাগ, নবীগঞ্জ বাজারসহ ৫ টি সড়কে অবৈধভাবে তোলা হচ্ছে সিটি টোল।

টোকেন ব্যবসা—-
বন্দরের নবীগঞ্জ ঘাটের প্রতিটি অটোবাইকে স্টিকার ২০৫০ টাকা, মিশুক গাড়ীতে ১৫০০ টাকা করে নেয়া হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ড্রাইভার জানান। ভয়ে কেউ মুখতে সাহস পাচ্ছে না। কোন ড্রাইভার তার কথার চুল পরিমান অবাধ্য হলে তার উপর নেমে আসে চরম নির্যাতনের খরগ। কিছুদিন পূর্বে কয়েকজন ড্রাইভার এর প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করা হয় এবং ভবিষ্যতের জন্য সোজা হয়ে যেতে। অন্যথায় গাড়ী চালিয়ে খেতে হবে না বলেও মাসুদ রানা হুমকি দেয়।

নতুন ইজারাদার মাসুদ রানা সিটি টোল আদায়ের নামে যেভাবে চাঁদাবাজির বাজার বসিয়েছে। সিটির না মাসুদ রানার মনগড়া নিয়মে চলবে টোল আদায়ের বিষয়টি। বিষয়টি সিটি করপোরেশন বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম জেনেও নীরব ভূমিকা পালন করেছে।

স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কর্মকান্ডকে হার মানিয়ে নবীগঞ্জকে চাঁদাবাজির নবীগঞ্জকে চাঁদাবাজির আখড়ায় পরিনত করেছে। গত ৫ আগস্টের পর থেকে মাসুদ রানা নানা অপকর্মের জন্ম দিয়ে অনেকটা খবরের শিরোনাম হয়েছেন। মেলা বসানো, অন্যলোকের বাড়ি দখল করে দেয়াসহ এবার মাসুদ রানা নবীগঞ্জ এলাকায় পরিবহন সেক্টরে চাঁদাবাজির বিষয়টি ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে।

ইজারাদার মাসুদ রানা না সিটির নিয়মে টোল আদায়ের জন্য সিও, ও প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। সেই সাথে স্টিকার ব্যবসাসহ উল্লেখিত অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কঠোর অবস্থানের আশা ব্যক্ত করেছেন সচেতন মহল।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!