নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে-৫’এ মোমবাতি প্রজ্বালন করে প্রার্থী পরিবর্তনের রিভিউ আবেদন

নারায়ণগঞ্জে-৫’এ মোমবাতি প্রজ্বালন করে প্রার্থী পরিবর্তনের রিভিউ আবেদন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা পরিবর্তনের জন্য মোমবাতি জ্বালিয়ে রিভিউ-এর আবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগরের বিএনপির নেতারা।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বন্দর নবীগঞ্জ এলাকায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভায় প্রার্থিতা পরিবর্তনের এই রিভিউ আবেদন করা হয়।

জনসভায় বিএনপির নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা বলেন, আমরা চাইলে মশাল মিছিল করতে পারতাম, এতে জনগণের দুর্ভোগ সৃষ্টি হতো, মানুষের কষ্ট হতো। তাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সমাবেশে মোমবাতি প্রজ্বালন করে বিএনপি থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য মনোনীত যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার পরিবর্তনের জন্য রিভিউ আবেদন করছি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, যেকোনো মূল্যে আমরা ধানের শীষকে বিজয়ী করে আনব। তবে যারা বিগত আমলে আওয়ামী লীগের সঙ্গে আপস করে চলেছে তাদেরকে আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই না।

তিনি আরো বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আপস না করার কারণে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। আমার বাড়ির গৃহকর্মীকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে এবং গুলি চালিয়েছে।

এখনো আমার অফিসে গুলির দাগ রয়ে গেছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দল যাকে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করবে, আমরা তার সঙ্গে থাকব। দল এখনো চূড়ান্তভাবে কোনো ব্যক্তিকে মনোনয়ন দেয়নি। তারেক রহমানের কাছে আমরা আবেদন করছি—তৃণমূলের সঙ্গে যারা রাজনীতিতে সক্রিয় ছিল এমন একজনকে প্রার্থী হিসেবে যেন ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ধানের শীষের মার্কা তৃণমূলে যারা হামলা মামলার শিকার হয়েছে, তাদের হক। আমরা আশা করব বিএনপির শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে ভুল করবে না। এই মার্কা তৃণমূলের সমর্থিত নেতৃবৃন্দের হাতে তুলে দেবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আকতার হোসেন খোকন শাহ, আয়শা সাত্তার, মিঠু, সেলিম, আশরাফ, ফিরোজ আহমেদ, যাবের, কাজি জিল্লুর রহমান, রিপন, নাসির উল্লাহ টিপু, ডা. মাহাবুব, বরকতুল্লাহ প্রমুখ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!