নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ-৫ আসনে চেয়ার প্রতীকের গন জোয়ার: আল্লামা বাহাদুর শাহ্

নারায়ণগঞ্জ-৫ আসনে চেয়ার প্রতীকের গন জোয়ার: আল্লামা বাহাদুর শাহ্

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের একমাত্র ইসলামিক রাজনৈতিক দল ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বন্দর সরকারি কদম রসুল কলেজ সংলগ্ন মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ‘চেয়ার’ প্রতীকের সমর্থনে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, “আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী। সুফিবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই। নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত এক আধুনিক ও শান্তিময় জনপদ গড়তে আগামী নির্বাচনে ‘চেয়ার’ প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।”
তিনি আরও বলেন, “ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সবসময় সত্য ও ন্যায়ের পথে অবিচল। আমরা শোষিত মানুষের পক্ষে কথা বলি। সুন্নী জনতার ঐক্য ও জনগণের ভালোবাসাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, বিজয়ী হয়ে আমরা নারায়ণগঞ্জের সদর ও বন্দর এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করব।”
সমাবেশে বক্তারা বলেন, আল্লামা বাহাদুর শাহ্ মোজাদ্দেদী একজন সৎ, যোগ্য এবং আদর্শবান নেতা। তাকে নির্বাচিত করলে এলাকায় ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় থাকবে। বক্তারা আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলকে ‘চেয়ার’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, যুগ্ম মহাসচিব মো: আমজাদ আলী,  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,  মো: তরিকুল হাসান লিংকন,  বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শুরা সদস্য আবু সাইদ কাদেরী, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর সভাপতি মো: মনির হোসাইন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা’র সভাপতি ইকবাল সোবহান এপোলো, সিনি: সহ সভাপতি মো: মাহবুবুর রহমান গেলমান,  সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন কাওছার,  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বন্দর থানা’র সভাপতি- আলহাজ্ব মিজানুর রহমান,  সুপ্রিম পার্টির বন্দর থানার সভাপতি, মো: মাসুম আহমেদ,  ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাহাত হাসান রাব্বী, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাংগঠনিক  সম্পাদক মো: সানী দেওয়ান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বৃহত্তর সুন্নী জোটের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়, যা বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময়  এলাকায় ‘চেয়ার’ প্রতীককে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!