নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফিরে দেখা – ২০২৩// বন্দরে হোন্ডা বাহিনীর তান্ডবলীলা !   

ফিরে দেখা – ২০২৩// বন্দরে হোন্ডা বাহিনীর তান্ডবলীলা !   

প্রকাশিতঃ
নিজস্ব সংবাদদাতা //  শহরের বহুল আলোচিত এই হোন্ডাবাহিনীহ বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বিভিন্ন সভা সমাবেশে হুঁশিয়ারি দিয়েছিল।   তাদের একের পর এক ‘হুঁশিয়ারি’, ‘জেহাদ’ কিংবা নতুন নতুন পরিভাষা ব্যবহার করে দেওয়া ঘোষণা সবকিছুই যেন শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল ।  ৫ আগস্ট ছাত্র জনতার বৈষম্যের বিরোধী আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। তার সাথে সাথে লাপাত্তা হয়ে যায় আলোচিত হোন্ডা বাহিনীর সদস্যরা। এখনই তাদের এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করছে নগরবাসী। হোন্ডা বাহিনীর মূল হোতা পিজা শামীম ও আক্তার নূরকে আইনের আওতায় আনলেই বেরিয়ে আসবে অনেক অজানা তথ্য। বিশাল আগ্নে অস্ত্র এ বাহিনীর কাছে ছিল। অবৈধ অস্ত্র উদ্ধারে পিজা ও নূরকে দ্রুত গ্রেফতারের জন্য সেনাবাহিনীর যৌথ অভিযানের দাবী জানিয়েছেন সচেতন মহল।
স্থানীয় সূত্র বলছে, শহর -বন্দরে প্রায়শই দাপিয়ে বেড়াত অর্ধশতের অধিক মোটরসাইকেল। তবে যেসব এলাকায় প্রয়োজন দাপট খাটানো, সেখানেই যৌথ মহড়া চলে। কখনও সেটা হয় কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গার্মেন্টস প্রতিষ্ঠানের সামনে। দলবল নিয়ে বহরে সাধারণত একজন মোটরসাইকেল চালায়। পেছনে থাকে অন্য একজন। এখন মোটরসাইকেল বাহিনীতে যুক্ত হয়েছে প্রাইভেটকারও। সবশেষ নারায়ণগঞ্জের আলোচিত হোন্ডা বাহিনীর মূল নেতৃত্বদানকারী পিজা শামীমের বিরুদ্ধে আবারও অন্যের সম্পত্তি ও ফ্যাক্টরি দখলের চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই পিজা শামীম ও আক্তার নূর এখনো অধরা। এবারও পিজা শামীম তার বাহিনী নিয়ে দিনে দুপুরে অন্যের জমির ওপর দেয়াল নির্মাণ ফ্যাক্টরির মালামাল লুট করেছেন। এ সময় ভুক্তভোগীরা ৯৯৯ ফোন করেও কোনো প্রতিকার পাননি।
গত বছরের ২২ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলনে ফতুল্লার বিসিক শাসনগাঁওয়ের দেওয়ান বাড়ি এলাকার মো. ইমরান দেওয়ান এই অভিযোগ করেন। মো. ইমরান দেওয়ান অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলেন, গত ৩০ সেপ্টেম্বর রাতের বেলা আমার নিজ বাড়িতে ১ কোটি টাকা চাঁদা চাইতে এসেছিলো কিছু চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী। যদি চাঁদা না দেই তাহলে তারা ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর রাজাপুর এরাকায় আমার ১৭ শতাংশ সম্পত্তির উপর ফ্যাক্টরি দখল নেবে ও আমার প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় থানায় আমি অভিযোগ দায়ের করি। সন্ত্রাসীরা হলো শাহীন, হামিদ প্রধান, নাসির, পিজ্জা শামীমসহ আরও অজ্ঞাত ২০-২৫ জন। কিন্তু এই অভিযোগ করার পর পুলিশ কোনো পদক্ষেপ না নেয়ায় সন্ত্রাসীরা গত ১৯ অক্টোবর বিকেলে নাম উল্লেখিত অভিযুক্তরা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন আমার ফ্যাক্টরির ভাড়াটিয়াদের মারধর করে বের করে দেয়। যে বাহিনীর মূল নেতৃত্বে ছিলেন পিজা শামীম। সেই সাথে জোরপূর্বক ফ্যাক্টরির মেইন গেইটের সামনে ইট ও সিমেন্ট দিয়ে পাকা দেয়াল নির্মাণ করে। আমার ফ্যাক্টরির প্রায় ৩৫-৪০ লাখ টাকা মূল্যের ঢেউটিন ও প্রোফাইল টিন এবং ইন্ডাস্ট্রিয়াল মালামাল লুট করে নিয়ে যায়। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের যেন প্রমাণ না থাকে সেজন্য সিসি ক্যামেরা ডিভিআর মেশিন ভেঙে ফেলে। জানা যায়, নারায়ণগঞ্জে এক সময়ে হোন্ডা বাহিনীর নেতৃত্ব দেন আকতার নূর, লিমন, নাসির, আমির, বারিশ সহ কয়েকজনকে সেই নেতৃত্বে দেখা গেছে। তবে এবার সেই বাহিনীর নেতৃত্বে ছিল আলী হায়দার শামীম ওরফে পিজা শামীম। তিনি এখন নতুন গডফাদার হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করছেন এবং তা দেখিয়েছেন । প্রতিদিন তার নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে হানা দেওয়া হচ্ছে। তার গাড়িতে চড়ে বিভিন্ন জনকে হুমকি দেওয়ার অভিযোগও আছে। তার বাড়িতে নিয়মিত লোকজন যাচ্ছে নানা ধরনের বিচার শালিস নিয়ে। মোটা অংকের টাকার বিনিময়ে তিনি এক পক্ষের হয়ে কাজ করে দিচ্ছেন। দিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান একের পর এক বিভিন্ন সভা সমাবেশে সন্ত্রাসী হোন্ডা বাহিনীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে যাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত এসকল হুঁশিয়ারির কোনোটাই যেন কাজে আসছে না। তিনি পরপর কয়েকটি সভায় হাম্মাজান, খান সাহেব ও সবশেষ মাস্তান বাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন। তারপরেও একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেই চলেছে। গত বছরের ১৬ মার্চ দুপুরে সাড়ে ১২টায় বীর মুক্তিযোদ্ধ নাসিম ওসমান সেতুর পূর্ব দিকে শীতলক্ষ্যার তীরে বন্দর উপজেলার ফরাজিকান্দা বাজারের পাশে হোন্ডা বাহিনীর তাণ্ডব ঘটে।
এর বর্ণনা দিয়ে মনিরুল হক পারভেজ জানিয়েছিলেন, আমাদের জমিতে এসে সাইনবোর্ড গেঁথে দিয়ে যায়। কে বা কারা এটা উঠিয়ে দেয়। পরে ১৪ মার্চ এসে আমাদের বাড়িতে ৩০-৪০টি মোটরসাইকেলে করে লোকজন এসে হুমকি দেয়। পরে ১৬ মার্চ আমাদের জমি দখল করার জন্য শতাধিক লোকজন এসেছিল। তাদের অনেকেই এসেছিল মোটরসাইকেলে করে। কিছু বুঝে উঠার আগেই ফিল্মী স্টাইলে আমাদের ওপর গুলি ছুড়তে থাকে। এতে আমার পায়ে গুলি লাগে। ওই বাহিনীর নেতৃত্বে ছিল পিজা শামীম। দখলের এই চেষ্টায় নেতৃত্ব দিয়েছেন তিনিই। এ ঘটনার কয়েকদিন পরই পারভেজ মারা যান। পিজা শামীম ও আক্তার নূরের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহনের দাবী এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!