নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বন্দরের লক্ষনখোলার চিহ্নিত ভূমিদস্যু সোহেল গংদের বিরুদ্ধে মামলা!

বন্দরের লক্ষনখোলার চিহ্নিত ভূমিদস্যু সোহেল গংদের বিরুদ্ধে মামলা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকার চিহ্নিত ভূমিদস্যু সোহেল মিয়া গং কর্তৃক মোসাঃ ফরিদা বেগমের জমি দখল করে ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানাধীন কাইয়ুমপুর এলাকার মোহাম্মদ মান্নান সাউদের স্ত্রী জমির মালিক ফরিদা বেগম বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পিটিশন মামলা নম্বর -৫২৭/২৫ দায়ের করেছেন।
তাতে ফরিদা বেগম উল্লেখ করেন দক্ষিণ লক্ষনখোলা এলাকার মৃত আমজাদ হোসেনের পুত্র মোঃ সোহেল মিয়া, মৃত আফজাল মিয়া কন্যা সুফিয়া বেগম ও রাহিমা বেগম, মোঃ সোহেল মিয়ার পুত্র মোহাম্মদ আরফাত সাউদ, ও মোহাম্মদ কাউসার সাউদ জোরপূর্বক দখল করে জমিতে স্থাপনা নির্মান করছে।
জমিতে গেলে প্রাণে মেরে ফেলার অভিযোগ করেছেন বাদী ফরিদা বেগম।
মামলায় ফরিদা বেগুন উল্লেখ করেন, তিনি একজন সহজ, সরল, শান্তিপ্রিয়, আইমান্যকারী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক।
অপরদিকে বিবাদীগন দালাল, চাঁদাবাজ, পরবৃত্ত লোভী, হারমাইদ, আইন বঙ্গকারী, অন্যের সম্পদ লুণ্ঠনকারী প্রকৃতির লোক।
এদের ভয়ে এলাকার কেউ কিছু বলতে সাহস পায় না। এমন কি আদালতের নির্দেশকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে ।
মান্নান সাউদ তার প্রাপ্ত ১০শতাংশ জমি হইতে বন্দর সাব রেজিষ্ট্রি অফিসে ১১/৬/২০১৯ তারিখ রেজিস্ট্রিকৃত ৪০৫৯ নং হেবার ঘোষণাপত্র দলিল মূলে ৩ শতাংশ জমি স্ত্রী ফরিদা বেগমের নামে এবং একই তারিখে রেস্ট্রিকৃত ৪০৬০ নং ঘোষণাপত্র দলিল মূলে ৩ শতাংশ জমি তার পুত্র মোহাম্মদ রাহাদ এর বরাবর হস্তান্তর করিয়া দখল বুঝাইয়া দিয়া চিরতরে নিঃস্বত্ববান হন।
উক্ত ছয় শতাংশ জমি নামজারি সহ ডি সি আর গ্রহণ করে ২০২৫ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করে ভোগদখল করে আছেন।
ফরিদা বেগম জানান,আমার জমির উপর কুদৃষ্টি পড়ে সোহেল মিয়ার।সন্ত্রাসী ভাড়া করে জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে আসলেও বন্দর থানা পুলিশ কোন ভূমিকা পালন করেনি।
এ ব্যাপারে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম জানান,আমি ঘটনা স্থলে ৫ বার গিয়েছি। কোন কথাই শুনেনা।
উক্ত ভূমিদস্যু গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান ভূক্তভোগী ফরিদা বেগম।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!