ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ বন্দর চিতাশাল বাকিবিল্লাহ মাদরাসা এলাকায় মো. লিটন নামের ভুক্তভোগির বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসী ইভন ও ফাহিমের নেতৃত্বে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেন। এই ঘটনায় ২৪ জুলাই ভুক্তভোগি লিটন বন্দর থানায় অভিয্গো দায়ের করেন।
অভিযোগে উল্লেখ্য করে লিটন বলেন, গত ২৩ জুলাই রাত ৯ টার দিকে সন্ত্রাসী ইভন, ফাহিমের নেতৃত্বে আমার বাসায় প্রবেশ করে আমার কাছে দুই লাখ টাকা চায়। আমি তা দিতে না চাইলে সুইচ গিয়ার চাকু দিয়ে আমাকে হত্যা করে ফেলার হুমকি প্রদান করে। একই সাথে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে থাকে। এসময় তাদের সাথে মো. সজিব,মো. আমান, মো. মানিক,মো.ইমরান সহ প্রায় ১০ থেকে ১৫ জন লোক ছিলেন। তারা আমাকে বেধে আমার শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুষি মেরে আমাকে আহত করে। এসময় ডাকাত দলের সন্ত্রাসীরা আমার বাসায় থাকা এক লাখ নগদ টাকা, আট আনা স্বর্নের একটি আংটি,ডায়মন্ডের একটি রিং,১০ ভরি রুপার ব্রেস লাইট,২টি স্মার্ট ফোন এবং ১ টি ঘরি নিয়ে যায়। যাওয়ার তারা আমাকে বলে যায় আমি যদি আইনের আশ্রয় নেই তাহলে তারা আমাকে হত্যা করে নদীতে ফেলে দিবে। পরে আমি খোজ নিয়ে জানতে পারি ইভন এবং ফাহিম এলাকায় বিএনপি নেতা কাউসার আহম্মেদ আশার লোক পরিচয় দিয়ে নানা অপকর্ম করে বেরান। তাদের হুমকির কারনে আমি নিরাপত্তা হিনতায় আছি। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আমার মালামাল উদ্ধারের জন্য আমি বন্দর থানায় অভিযোগ করে পুলিশ প্রসানের দারস্থ হই। আমি এই সন্ত্রাসী ডাকাতদের গ্রেপ্তারের মাধ্যমে কঠোর শাস্তির দাবী জানাই।
বন্দর থানার এস আই আশরাফ জানান, এই ঘটনায় অভিযোগ পাওয়া পড়ে আমরা ঘটনাস্থলে যাই। একই সাথে অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তৎপর হয়ে কাজ করছি।




