নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ড্রেজার ব্যবসায়ীদের কাছে প্রশাসন কি অসহায়??  

বন্দরে ড্রেজার ব্যবসায়ীদের কাছে প্রশাসন কি অসহায়??  

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধিঃ বন্দরে অবৈধ ড্রেজার ব্যবসা বন্ধের দাবীতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন সুফল পায়নি এলাকাবাসী। ড্রেজার ব্যবসা নিয়ে প্রতিনিয়ত ঘটছে মারামারিসহ এমনকি হতাহতের ঘটনাও ঘটেছে। অবৈধ ড্রেজার ব্যবসা বন্ধ করলে বন্দরে অপরাধ প্রবনতা কমবে প্রায় ৬০ শতাংশ এমনই ভাষ্য সচেতন মহলের।  কোন স্বার্থে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে তা বোধগম্য নয় বলেও ক্ষোভের সাথে জানান ভুক্তভোগীরা। বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি সড়কের ওপর দিয়ে অবৈধভাবে ড্রেজার পাইপের কারণে যান চলাচলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এসব পাইপের কারণে সড়কে বিভিন্ন যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এবং সড়কের পাশেই জনবসতি সংলগ্ন স্থানে বসানো হয়েছে বুস্টার। যার শব্দে বসবাসের দায় হয়ে উঠেছে?। এমন ভোগান্তি থাকলেও প্রশাসনের নিরবতায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।মেরাজ হত্যা মামলার আসামি নাসিক ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মিয়া, পিংকি, সোয়েব এলাকায় ড্রেজার সিন্ডিকেট করে সড়কে অবৈধ ড্রেজারে বালু বাণিজ্য করতে এ পাইপ লাইন বসিয়েছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কল্যান্দি সড়কে মাঝামাঝি উওর-দক্ষিণে আড়াআড়ি ভাবে প্রায় ২ ফুট উচ্চতায় বসানো হয়েছে পাইপ লাইন। এতে দুইটি যান আড়াআড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানীয়দের বসতবাড়ি ওপর দিয়ে এসব ড্রেজারের পাইপ নেওয়ার ফলে বসবাসকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দেখা যায়, সড়কের পাশে বুস্টার বসানোর কারণে ড্রেজারের বালু আনলোড করা হবে। এছাড়া বুস্টার মেশিনের বিকট শব্দে শিক্ষার্থীদের লেখাপড়া ও ঘুমের বেঘাত ঘটবে। এ পরিস্থিতিতে প্রভাবশালী সিন্ডিকেটের ভয়ে সাধারণ মানুষ ভয়ে খুলতে সাহস পাচ্ছে না।

বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরাবরই সড়কে অবৈধ ড্রেজার পাইপ সরিয়ে নিতে বললেও কোন তোয়াক্কা করছে না হত্যা মামলার আসামিরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!