নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককের উপর হামলা

বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককের উপর হামলা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের বন্দরে একরামপুর এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের হামলায় দুই যুবক রক্তাক্ত আহত হয়েছেন। হামলার সময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে একরামপুর বাজারের সামনে ঘটনা ঘটে।

আহতরা হলেন বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী মসজিদপাড়া এলাকার মৃত মালেক সরদারের ছেলে মনির সরদার (৩৮) এবং একই এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে তার বন্ধু রুবেল (৩৬)

স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহত মনির সরদার বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একরামপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, শুক্কুর, রিপন চিতাশাল এলাকার ইমরান হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত। তারা ঘটনার দিন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার একটি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় লোকসমাগম হলে মনির রুবেলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা দুজনের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে বলা হয়, আনোয়ার হোসেন ধারালো কাঁচি দিয়ে মনির সরদারের ডান চোখের ওপর পিঠে আঘাত করে গুরুতর জখম করেন। সাদ্দাম লোহার বাটখারা দিয়ে মারধর করেন। অন্য অভিযুক্তরাও রুবেলকে মারধর করে আহত করেন।

হামলার সময় মনির সরদারের পকেট থেকে নগদ ২৬ হাজার ৯০৬ টাকা এবং রুবেলের কাছ থেকে একটি রিয়েলমি ব্র্যান্ডের স্মার্টফোন আনুমানিক ভরি আনা ওজনের একটি রুপার ব্রেসলেট ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বিষয়ে বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!