নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদের কর্মী উপর হামলার ঘটনায় মামলা

বন্দরে স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদের কর্মী উপর হামলার ঘটনায় মামলা

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের কর্মীর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নিলুফা ইয়াছমিন নিলু বাদী হয়ে গত সোমবার (১৯ জানুয়ারী)  ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ২০(১)২৬ ধারা-১৪৩ / ৩৪১/ ৩২৩/ ৩২৪/ ৩০৭ / ৩৭৯ / ৫০৬/ (২) পেনাল কোড -১৮৬০। তবে এ সন্ত্রাসী হামলার  ঘটনার ৩ দিনেও   হামলাকারিদের গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।

অভিযুক্তরা হলো ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ছেলে আবুল কাউসার আশার অনুসারী

বন্দর থানার নবীগঞ্জ কবিলেরমোড় এলাকার  মৃত আমান সরদারের দুই ছেলে মো. শাহীন আহম্মেদ সৌরভ (৩৮) ও মো. রাজিব (৪৫) ও একই থানার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মোর্শেদ (৩৮)।

আহত শাহীন আহাম্মেদ পরাগ (৩৮) বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকার মৃত এ টি এম রুহুল আমিন মিয়ার ছেলে।এর আগে গত রোববার (১৮ জানুয়ারী) দুপুরে বন্দর থানার কবিলেরমোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

মামলার বাদিনী নিলুফা ইয়াছমিন নিলু বলেন, অভিযুক্তরা আমাদের পূর্ব পরিচিত। গত রোববার দুপুর দুইটায় আমার ছেলে শাহীন আহম্মেদ পরাগ (৩৮) বন্দর রেজিস্ট্রি অফিস থেকে জমি বিক্রয়ের নগদ ১০ লাখ ৭০ হাজার টাকা নিয়া মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। ওই সময় সে নবীগঞ্জ  কবিলারমোড় পাঁকা রাস্তার উপর পৌঁছালে অভিযুক্তরা ছাড়াও অজ্ঞাত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র নিয়া প্রাইভেটকারে পরাগের পথরোধ করে, মারধর করে সঙ্গে থাকা টাকা নিয়া নেয়। এবং অভিযুক্ত সৌরভ ভুক্তভোগী পরাগের বুকে পিস্তল ঠেকাইয়া গুলি করে হত্যা করার হমকি দেয়।

একই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষে নির্বাচন কাজ করলে হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিসহ নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “টাকা ছিনিয়ে নেয়া ও মারধরের বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!