নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে হত্যা মামলার আসামি এনায়েতকে নিয়ে বিএনপিতে বিদ্রোহের শঙ্কা

বন্দরে হত্যা মামলার আসামি এনায়েতকে নিয়ে বিএনপিতে বিদ্রোহের শঙ্কা

প্রকাশিতঃ

‎‎বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমানের ছোট ভাই খ্যাত হিসেবে পরিচিত নাসিক ২৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন। তিনি বিগত স্বৈরাচার সরকার আমলে সেলিম ওসমানের অন্যতম হাতিয়ার হয়ে প্রভাব বিস্তার করে বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা ভোগও করেছেন।

‎শামীম ওসমানের ছোট ভাই হিসেবে পরিচিত এনায়েতের বিরুদ্ধে রয়েছে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলা। এসব মামলা নিয়েই প্রকাশ্যেই ঘুরছেন শামীম ওসমানের ছোট ভাই হিসেবে পরিচিত সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন।

‎অপর দিকে ফ্যাসিস্ট দোসর এবং বৈষম্য বিরোধী মামলা থাকা স্বত্বেও সদ্য বহিস্কার প্রত্যাহার বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সাথে থেকে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানকে ক্রেষ্ট প্রদান করেছিলেন হত্যা মামলার আসামি ২৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন।

‎এছাড়াও তিনি বিএনপি দাবী করলেও তাঁর কার্যক্রম ছিল ফ্যাসিস্ট সরকার ওসমান পরিবারের সঙ্গে। তবে স্থানীয়দের মতে, ওসমান পরিবারের অন্যতম দোসর বহুরুপী আতাউর রহমান মুকুলের মাধ্যমে মডেল মাসুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আবারও বিএনপিতে ফিরতে মরিয়া হয়ে উঠেছে। তবে মডেল মাসুদের পরিবর্তে যখন  নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন সাবেক এমপি এডভোকেট আবুল কালামকে দেওয়ার পর থেকেই আতাউর রহমান মুকুলকে ছেড়ে কালাম বলয়ে ফিরতে মরিয়া হয়ে উঠেছে।

‎যা ইতোমধ্যে ২৫নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা শামীম ওসমানের ছোট ভাই ‘খ্যাত’ সাবেক কাউন্সিলর এনায়েতকে বয়কট করেছেন। পাশাপাশি এনায়েত যদি ভোল্ট পাল্টে আবুল কালাম বলয়ে আসে তাহলে ২৫নং ওয়ার্ড বিএনপিতে বিদ্রোহ শুরুর আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, এনায়েত হোসেন বিগত সময়ে ওসমান পরিবারের তাবেদার সেজে বন্দরের প্রতিটি স্থানেই গড়ে তুলেছিলেন অপরাধের জগত। বর্তমানে সদ্য বহিস্কারাদেশ প্রত্যাহার প্রাপ্ত আতাউর রহমান মুকুলের আর্শীবাদে আবারও বিএনপিতে প্রবেশ করে নিজের অপরাধ জগত ধরে রাখতে মাসুদুজ্জামানকে ক্রেষ্ট উপহার দিয়ে তার পাশে দাড়িছিলেন শামীম ওসমানের ছোট ভাই হিসেবে পরিচিত সাবেক কাউন্সিলর এনায়েত। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে। সদ্য বহিস্কারাদেশ প্রত্যাহার বহুরুপী আতাউর রহমান মুকুল এসব দোসরদের নিজের বলয়ে নিয়ে বিএনপিতে পূর্নবাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

‎স্থানীয়রা জানান, বিগত সময়ে সাংসদ নির্বাচনে সেলিম ওসমানের পক্ষে থেকে দিনের ভোট রাতের দেয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুকে সেলিম ওসমানের প্লেকার্ড ঝুলিয়ে বন্দরের কয়েকটি কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার কারিগড় হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিলো সে সময়ে। সেলিম ওসমানের পক্ষে লাঙ্গলের জন্য ভোট চেয়ে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছিলেন তিনি যা বিগত সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত ছিলো। এবং নির্বাচনের আগের দিন এনায়েতের বাড়ির সামনে দুটি গরু জবাই করে তা দিয়ে ভুড়িভোজের আয়োজন করেছিলেন তিনি। সেলিম ওসমানের আর্শীবাদে সে সময়ে তিনি সোহাগপুর টেক্সটাইল, চায়না ব্যাটারী কোম্পানী ও গ্যাস কোম্পানীসহ একাধিক প্রতিষ্ঠান ছিলো তার জিম্মায়।

‎স্থানীয়দের দাবী, শামীম ওসমানের ছোট ভাই হিসেবে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার একাধিক আসামি নাসিক ২৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এনায়েতকে দ্রুত গ্রেপ্তারের দাবির পাশাপাশি বিএনপিতে যেনো প্রবেশ করতে না পারে মহানগর বিএনপি এবং নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী এডভোকেট আবুল কালামের কাছে আহ্বান জানান নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!