নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বন্দর রুপালীতে সড়কে যুবদল নেতা আমিরের ড্রেজার পাইপ, জনদুর্ভোগ চরমে!

বন্দর রুপালীতে সড়কে যুবদল নেতা আমিরের ড্রেজার পাইপ, জনদুর্ভোগ চরমে!

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডে রূপালী এলাকায় আরসিসি রাস্তার উপর প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার পাইপ নিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে বন্দর থানা যুবদল নেতা আমির হোসেন এর বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্দরের রূপালী এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে আরসিসি রাস্তা বন্ধ করে ড্রেজার পাইপ বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে ভরাটের কাজ চলছে। এর দুই পাশ থেকে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, বন্দর স্কুল ঘাট থেকে রূপালী হয়ে মেরিন এ চলাচলের রাস্তাটি বন্ধ করার মানুষ হেটে চলাচল করতে হচ্ছে। সরকার পতনের পর ক্ষমতার প্রভাব দেখিয়ে বন্দর থানা যুবদল নেতা আমির হোসেন ড্রেজার ব্যবসা পরিচালনা করে আসছে। এতে ড্রেজার পাইপ নিয়ে বিভিন্ন স্থানে চলাচলের বিঘœ ঘটানো হচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।
খোঁজ নিয়ে জানা যায়, গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্দর রূপালী এলাকা নিয়ন্ত্রণ নেন যুবদল নেতা আমির হোসেন। পাশাপাশি শীতলক্ষ্যা নদীর তীরে সরকারি জায়গা দখল করে ইট, বালুর ব্যবসা পরিচালনা করে আসছে। ক্ষমতার প্রভাব দেখিয়ে শীতলক্ষ্যা নদীর তীরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে। একই সঙ্গে আরসিসি রাস্তা বন্ধ করে ড্রেজার পাইপ নিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই যুবদল নেতা।
এ বিষয়ে বন্দর থানা যুবদল নেতা আমিরের মুঠোফোনে একাধিকবার ফোন কল করলেও তিনি কল রিসিভ করেনি।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকতা মোস্তাফিজুর রহমান জানান, আমরা এখনি সরেজমিনে গিয়ে দেখবো, যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!