জাগো নারায়ণগঞ্জ
আওয়ামী লীগের দোসর মুকুলের মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদ এবং আওয়ামীলীগের দোসর খুনি আলাউদ্দিনের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার (২ জুলাই) বাদ আসর কাঁচপুর ইউনিয়নের কুতুবপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষ করে এলাকাবাসী বক্তব্যে বলেন এই আলাউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ান এন্টারপ্রাইজের পক্ষে হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার নিতে আসেন বিএনপি’র বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল। এই দেওয়ান এন্টারপ্রাইজের মালিক আতাউর রহমান মুকুল নয়, এটার মালিক আলাউদ্দিন ও তার ছেলে। রবিবার আলাউদ্দিনের মেয়ের জামাই এবং নাতিন জামাইকে নিয়ে মুকুল বিদ্যুৎ কেন্দ্রে আসেন। আমরা তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু তিনি আমাদের কোন কথা শুনেন না। তাই বিক্ষুব্ধ জনতা যারা গত ১৫ বছর আলাউদ্দিনের নির্যাতন জুলুমের শিকার হয়েছে তারা আতাউর রহমান মুকুলকে হেনস্থা করেছে।
বিক্ষুব্ধ জনতা মুকুল কে হেনস্তা করেছে অথচ মুকুল প্রতিহিংসা রাজনীতি কারনে মিথ্যা মামলা করেছে বি,এন,পির নেতাকর্মীদের নামে।
এলাকাবাসী আরো বলেন, আতাউর রহমান মুকুল নামে বিএনপি নেতা থাকলেও তিনি গত ১৫ বছর ওসমান পরিবারের দালালি করেছেন তা আমরা দেখেছি। আওয়ামী লীগের দালালি করার কারণে বিএনপি তাকে বহিষ্কার করেছে। আমরা মনে করেছিলাম ৫ আগস্টের পর তিনি ভালো হয়ে যাবেন কিন্তু তিনি আবারও সেই আওয়ামী দোসরদের প্রতিষ্ঠিত করতে চাইছেন। আমরা আলাউদ্দিনের ফাঁসি চাই এবং আতাউর রহমান মুকুলের বিচার চাই।
এই সময় এলাকাবাসী উপস্থিত ছিলেন মনির হোসেন, জুয়েল, জাকরিয়া, মাজহারুল, বাঁধন, ঈমান আলী, ইলিঅস, জহিরুল, জুয়েল, খালেক সানোয়ার, মেহেদী, জাকির মেম্বার, আল আমিন, আনোয়ার, আলম, শাহআলম, নজরুল, মোহর আলী, খোকন, মোশাররফ, আবুল হোসেন, শান্ত, সোহেল, তাজুল, সোহাগ, নয়ন, নূর হোসেন, অলিউল্লাহ, মামুন, হাবিবুর, বাবু, হোসেন আলী, মিজান, গোলজার, সুজন, মাহমুদা, মাসুদা, মনোয়ারা, মরিয়ম, কমলা বেগম, আরজুদা, শিরিনা, মরিয়ম, আমেনা, সমতা, জরিনা, ফুলবানু, হাফসা, মিথিলা, ইমা প্রমূ




