নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক পদে যুবলীগ নেতা

মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক পদে যুবলীগ নেতা

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আমলে বিএনপি ছেড়ে ঘটা করে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতির হাতে ফুল দিয়ে যোগদান করেছিলেন। এরপর ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, বালু ব্যবসা সহ রাজনৈতিক প্রভাবে অনৈতিক কাজে লিপ্ত হয়ে রাতারাতি বনে গেছেন কোটিপতি।

 

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর রাতারাতি ভোল পাল্টে আবারো বিএনপি বনে যেতে শুরু করেন। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরকে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক পদে অধিষ্ঠিত করেছেন বিএনপির একদল অসাধু নেতা। বিএনপি ছেড়ে আওয়ামী লীগ এবং পুনরায় বিএনপি বনে যাওয়া ওই বিতর্কিত নেতার নাম এস.এম মোমেন।

 

আওয়ামী লীগ ক্ষমতাকালীন সময় তিনি মদনপুর এলাকার যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগের সভায় মঞ্চে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ রশিদ, জেলা আওয়ামী লীগের তৎকালীন সহ সভাপতি আরজু ভুইয়া সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। হয়ে উঠেছিলেন অহিদুজ্জামান অহিদ এর অন্যতম সহযোগী। এমন কি এক সময় অহিদুজ্জামানের ব্যবসায়ীক অংশীদারেও পরিণত হয়ে ছিলেন।

 

মদনপুর এলাকায় সবাই তাকে পাইছার ছেলে হিসেবে চিনলেও আওয়ামী লীগে যোগদানের পর হয়ে যান এস.এম মোমেন। রাতারাতি অর্থসম্পদের মালিক বনে গিয়ে ধরাকে সরাজ্ঞান করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে। অহিদুজ্জামানের নেতৃত্বে অংশ নিয়েছেন আওয়ামী লীগের মিছিল মিটিং সহ বিএনপির ডাকা কর্মসূচি হরতাল অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়ে হরতাল বিরোধী মিছিল করেছেন। অভিযোগ রয়েছে সে সময় এস.এম মোমেন বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মামলায় আসামি করতেও কাজ করেছেন।

 

সেই এস এম মোমেন এখন বিএনপি নেতা। পটপরিবর্তনের পর তিনি বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন বিএনপির সাথে মিশে যাওয়ার। প্রথমেই সে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ এর হাত ধরে বিএনপির মিছিল মিটিংয়ে যোগ দিতে শুরু করে। আর শাহীন আহম্মেদ তাকে সামনে এগিয়ে থাকেন। একটা সময় এস.এম মোমেন মিছিলে মহানগর বিএনপির ব্যানার ধরা ছবি সামাজিক যোগাযোগ প্রকাশিত হলে স্থানীয় গণমাধ্যমে ব্যাপক ভাবে সংবাদ প্রচারিত হলে শাহীন আহম্মেদ তাকে ছেড়ে দেন।

 

এরপর এসএম মোমেন ভীড়ে যান মহানগর বিএনপির সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এর সাথে। খোরশেদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে থাকেন। মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বাড়িতে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ সৌজন্য সাক্ষাত করতে গেলে সেখানে সকলের ভিড়ে মাসুদুজ্জামান মাসুদের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নির্বাচন নিয়ে মাসুদুজ্জামানের সাথে গুরুত্বপূর্ন আলোচনা করেছেন।

 

সম্প্রতি তিনি মদনপুর এলাকায় একটি নির্বাচনী তোরণ বানিয়েছেন মাসুদুজ্জামান মাসুদ এর জন্য। সেখানে মাকসুদুল আলম খন্দকার খোরশেদের ছবি ব্যবহার করায় খোরশেদ আবার সেই ছবি ফেসবুকে নিজের আইডিতে শেয়াল দিয়ে ভালবাসা জানিয়েছেন।

 

তবে আওয়ামী লীগের দোসর হয়েও তাঁতী দলের কমিটিতে গুরুত্বপূর্ন পদে স্থান করে নেওয়ায় এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। যা নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

অন্যদিকে মহানগর তাঁতী দলের শীর্ষ নেতৃবৃন্দরা বলছেন তারা জানেন না মোমেন কিভাবে তাঁতীদলের কমিটিতে স্থান পেয়েছে।

 

এ ব্যাপারে জানতে মহানগর তাঁতীদলের আহ্বায়ক মুকবুল, সদস্য সচিব নবী নুর জানান যুগ্ম আহ্বায়ক রাজ্জাক সহ আমরা মোমেন এর বিষয় জানি না, তার নাম কিভাবে আসলো। যেহেতু আপনাদের মাধ্যমে জানতে পেরেছি অবশ্যই কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সেক্রেটারিকে আমরা জানাবো তাঁরা ব্যবস্থা নিবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!