নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
যৌতুকের দাবিতে সাংবাদিক কন্যাকে কুপিয়ে জখম, শাশুড়ি আটক

যৌতুকের দাবিতে সাংবাদিক কন্যাকে কুপিয়ে জখম, শাশুড়ি আটক

প্রকাশিতঃ

বন্দরে যৌতুকের টাকা দিতে না পারায় এক সাংবাদিকের কন্যা সুইটি আক্তারকে (২৬) হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ শাশুড়ি হোসনে আরা বেগমকে (৫৫) আটক করেছে।

ঘটনার পর ভুক্তভোগীর বাবা সাংবাদিক নাসির উদ্দিন বাদী হয়ে মাদকসেবী স্বামী হিমন, তার মা হোসনে আরা, বড় বোন আরিফাসহ চারজনের নাম উল্লেখ করে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টায় বন্দর থানার একরামপুর এলাকায় তৃপ্তি জুয়েলার্সের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুইটি আক্তারকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ জানায়, আটক শাশুড়ি হোসনে আরা বেগম বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার স্ত্রী।

অভিযোগ ও আহত পরিবারের সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয় বন্দর থানার ১৮ কদমরসুল রোড এলাকার সাংবাদিক নাসির উদ্দিনের কন্যা সুইটি আক্তারের সঙ্গে একরামপুর ইস্পাহানী এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে হিমনের।

বিয়ের কিছুদিন পর হিমন মাদকাসক্ত হয়ে পড়ে এবং শাশুড়ি ও ননদের প্ররোচনায় সুইটি আক্তার ও তার পরিবারের কাছে যৌতুকের টাকা দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।

অভিযোগে আরও বলা হয়, সাত দিন আগে হিমন তার স্ত্রীর ঘর থেকে ১ ভরি ২ আনা ওজনের স্বর্ণালঙ্কার (আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা) চুরি করে একরামপুর এলাকার তৃপ্তি জুয়েলার্সে রেখে দেয়। স্বর্ণালঙ্কার ফেরত চাইলে দোকান মালিক বিভিন্ন হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।

পরবর্তীতে স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার কথা বলে হিমন স্ত্রীকে সোমবার সকালে জুয়েলার্সে ডেকে নেয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে শাশুড়ি ও স্বামী মিলে সুইটি আক্তারের ওপর হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, শাশুড়ি তার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর করেন এবং স্বামী ধারালো চাপাতি দিয়ে ডান হাত ও বাম হাতের কবজিতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক হোসনে আরা বেগম বন্দর থানার হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!