নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
শাহেন শাহ নেতৃত্বে প্রকাশ্যে হত্যা মামলার আসামি পিংকি!

শাহেন শাহ নেতৃত্বে প্রকাশ্যে হত্যা মামলার আসামি পিংকি!

প্রকাশিতঃ

আতঙ্কে বাদী পরিবার
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর মেরাজ হত্যা মামলার অন্যতম আসামি পিংকি প্রকাশ্যে বিএনপির মিটিং মিছিল নিয়ে ব্যস্ত সময় পার করছে। পিংকি বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ নেতৃত্বে প্রকাশ্যে থানার সামনেই মিছিলে উপস্থিত ছিলেন।
জানা যায়, গত (৭ সেপ্টেম্বর) শনিবার সকালে মহানগর বিএনপির সদস্য সচিব টিটুর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বন্দর থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠানে সামনের সারিতে মিছিলে উপস্থিত ছিলেন হত্যা মামলার আসামি পিংকি। এতে সাধারণ জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়রা মন্তব্য করে বলেন, বন্দর রূপালীতে মেরাজকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় তার বন্ধু আলআমিনকে কুপিয়ে আহত করে তারা। এ ঘটনায় নিহত মেরাজের মা নাসরিন বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলাটি করেন। মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়া, রাজু, পিংকী, বাবু মানিকসহ ১৪ জনকে আসামি করা হয়। পিংকি দীর্ঘদিন পালিয়ে থাকার পর শাহেন শাহ নেতৃত্বে হত্যা মামলার আসামি এভাবে প্রকাশ্যে মিছিলে অংশগ্রহণ করাটা মোটি উচিত হয়নি। এতে আরো আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। এছাড়াও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও মন্তব্য করেন স্থানীয়রা।
নিহত মেরাজের মা নাসরিন বেগম জানান, তার ছেলে মেরাজকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। সেই সঙ্গে পিংকিও এলাকা থেকে পালিয়ে যায়। সরকার পতনের পর জামিন ছাড়াই আবারও এলাকায় প্রকাশ্যে মিটিং মিছিল করে যাচ্ছে। বিভিন্নভাবে মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে যাচ্ছে রিতিমত। গত সপ্তাহে তার ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করে মামলার নথিপত্র চুরি করে নিয়ে যায়। এখন এই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
উল্লেখ্য, গত ২০২৩ সালে ৩ এপ্রিল রূপালী এলাকায় আয়মান ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে প্রকাশ্যে মেরাজকে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় তার বন্ধু আল আমিনকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এই ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়া, রাজু, পিংকী, বাবু মানিকসহ ১৪ জনকে আসামি করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!