নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
স্বীকৃত চাঁদাবাজ’ সুজনকে নিজ বলয়ে নিলেন কালামপুত্র আশা

স্বীকৃত চাঁদাবাজ’ সুজনকে নিজ বলয়ে নিলেন কালামপুত্র আশা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
পিতা এমপি নির্বাচিত না হতেই চাঁদাবাজদের নিজ বলয়ে ভিড়াচ্ছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। যাকে চাঁদাবাজ ঘোষণা করে যার গ্রেপ্তার দাবি করেছিলেন সেই চাঁদাবাজের হাত থেকে ফুলেল শুভেচ্ছা সিক্ত হচ্ছেন আশা।
সেই স্বীকৃত চাঁদাবাজ সাখাওয়াত বলয়ে ছেড়ে টিপু বলয়ে রাজনীতি করেছে, সেই টিপুকে পল্টি দিয়ে এবার কালাম বলয়ে আশার হাত ধরে ভীড়ছে। বন্দরে এই চাঁদাবাজে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ী ও সাধারণ মানুষ। আশার সঙ্গে সেই চাঁদাবাজ সুজনের ফুল দেয়া নেয়া দেখে হতাশ হয়েছেন বন্দরবাসী।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সম্রাট হাসান সুজনকে বন্দরের স্বীকৃত চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করেছিলেন আবুল কাউসার আশা। অথচ সেই চাঁদাবাজের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেছেন তিনি নিজেই। এই চাঁদাবাজ সুজনের কারনেই বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীদের হাতে বেদম পিটুনি খেয়েছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। ঘটেছিল পাল্টাপাল্টি মামলার ঘটনা। সম্প্রতি আশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সুজন। এই শুভেচ্ছা জানানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছেন।
গণমাধ্যমে প্রকাশিত হয় ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তীতে বিএনপি কর্মী নূর হোসেন ওরফে নুরু মিয়ার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে সুজন। মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নাম ভাঙ্গিয়ে এই চাঁদা দাবি করেন বলে গণমাধ্যমে জানান নূর হোসেন। ওই ঘটনা নিয়ে সুজন ও নূর হোসেন গ্রুপের মাঝে বন্দরে বিরোধের সৃষ্টি হয়। নূর হোসেন বিএনপি নেতা আবুল কাউসার আশা গ্রুপের কর্মী। ওই সময় আশা নূর হোসেনের পক্ষ নিয়ে সুজনকে স্বীকৃত চাঁদাবাজ আখ্যায়িত করেন।
ঐ বিরোধের বিষয়ে নূর হোসেন ও তার সহযোগীরা টিপুুর দ্বারস্থ হলেও টিপু সুজনের পক্ষ নিয়ে উল্টো নূর হোসেনকে হুমকি ধমকি দেন। যার ফলশ্রুতিতে ওই বছরের ৬ সেপ্টেম্বর টিপু বন্দরে গেলে টিপুকে গণপিটুনি দেয় নূর হোসেনসহ তার লোকজন।
এ নিয়ে টিপু বাদী হয়ে আতাউর রহমান মুকুল, আবুল কাউসার আশা সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তারা জামিন নেন। একইভাবে পরবর্তীতে টিপু ও সুজন সহ চাঁদাবাজদের বিরুদ্ধে নূর হোসেনের ভাই শাহাদাত হোসেন কোর্টে চাঁদাবাজির মামলাও দায়ের করেছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!