নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
হত্যা চেষ্টা মামলার আসামী আলমগীর ও হাফিজ প্রকাশ্যে

হত্যা চেষ্টা মামলার আসামী আলমগীর ও হাফিজ প্রকাশ্যে

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার ঃ বন্দর উপজেলায় ভ্যান দিয়ে সবজি বিক্রেতা রিয়াজ উদ্দিনের ছেলে রবিউল আউয়াল সাজুকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারধর ও ধারালো ছুরি দ্বারা আঘাত করে গুরুতর রক্তাক্ত যখম করে আহত করেছে একই উপজেলার মাকদাসক্ত সন্ত্রাসী আলমগীর ও বখাটে হাফিজসহ সন্ত্রাসী বাহিনী। এই ঘটনায় বন্দর থানায় মামলা হলেও আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং বাদী পক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য অব্যাহত হুমকী দিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, মায়াপুর গ্রামে গত ১৪ জুন রাত ৮টার সময় আসামীদের বাড়ীর উঠানে পূর্বের ঝগড়ার বিষয় নিয়ে দরবার সালিশ হয়। এই সময় আসামীদের মধ্যে কথা কাটাকাটি করে গ্রাম্য মাতবরদের নিয়ে কটাক্ষ করে বেয়াদবি শুরু করে। ঐ সময় উক্ত সালিশে রবিউল আউয়াল ওরফে সাজু আসামীদের বেয়াদবি না করার জন্য অনুরোধ করলে তৎক্ষনাৎ পূর্ব পরিকল্পিতভাবে বেআইনী জনতাবদ্ধে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র, রামদা, চাপাতি, ছোড়া, চাইনিজ কুড়াল ও বাঁশের লাঠি এবং কাঠের ফালিসহ লোহার রড দিয়া অতর্কিত হামলা করে সাজুর শরীরে বিভিন্ন স্থানে নীলা ফুলা যখম করে এবং ধারালো রামদা দিয়া সাজুর মাথায় লক্ষ করে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে সাজুর মাথার ডান পাশে পিছনের অংশে লেগে কাটা গুরুতর রক্তাক্ত যখম করে আসামীরা দুইটি এনড্রডেট মোবাইলসহ টাকা পয়সা ছিনিয়ে নেয়। হত্যার পরিকল্পনাকারী আলমগীরের নেতৃত্বে হাফিজসহ মোমেন, আনোয়ার, মোবারক, কামু, মতিন, সাইফুল ও রাসেলসহ আরো ৩০/৪০ জন উক্ত ঘটনায় আহত সাজুকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু এই সময় সাজুর নিকটাত্মীয় আনোয়ার হোসেন (৪৫) এবং সাজুর বন্ধু মামুন ও বায়োজিদ আগাইয়া আসিলে সাজুকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্দর নিয়ে গেলে সাজুর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে ভর্তি অবস্থায় চিকিৎসা গ্রহণকরার পরও অদ্যবধি সুস্থ হতে পারেনি সাজু। বন্দর থানায় উপরোক্ত ঘটনায় ৯ জনকে চিহ্নিত করে ১৫ জুন ১৪৩/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৫০৬/১১৪ ধারায় একটি মামলা দায়ের হয়। মামলা নং-২৮।

 

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল জলিল একজন আসামীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করেছে এবং আরো তিনজন আসামী আত্মসমপর্ন করে আদালত থেকে জামিন নিয়েছে বলে জানা গেছে কিন্তু মামলার প্রায় মাস খানেক হলেও নবীগঞ্জ বাগবাড়ী এলাকার মাদকাসক্ত সন্ত্রাসী আলমগীর ও বখাটে হাফিজ এখনও গ্রেফতার হয়নি বরং উল্টো বাদী পক্ষকে মিথ্যা মামলা মোকদ্দমার ভয়ভীতি দেখাচ্ছে এবং সাজুকে পেলে খুন করে শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার হুমকীও দিচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য যে, আলমগীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বন্দর থানায় ভুক্তভোগী রিয়াজ উদ্দিন গত বছর একটি নন প্রসিকিউশন মামলা দায়ের করে মামলা নং-১৮/২৪। তারপর থেকেই খুন করার উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে আসামীরা। এদিকে মামলার খবর পেয়ে আসামী হাফিজ (২২) বন্দর বাগবাড়ি ছেড়ে তার নানার বাড়ি কেরানীগঞ্জের ব্রাহ্মনগাঁওয়ের কুন্ডায় পলাতক রয়েছে বলে জানা গেছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!