বন্দর প্রতিনিধি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা ও থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ পালন করা হয়েছে।
বুধবার ২০ আগস্ট বিকেলে বন্দর নবীগঞ্জ বাসস্ট্যান্ড হতে র্যালীটি বের করে শ্লোগানে শ্লোগানে বন্দর বাগবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে র্যালিটি শেষ হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে ৫০টি ফলজ ওষধী গাছ বৃক্ষরোপণ করেন।
বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল প্রধানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি, বন্দও থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত -আহ্বায়ক মহসিন, যুগ্ম আহ্বায়ক সানজিদ আলম বেপারী, উপজেলার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য রাজু আহমেদ।
এছাড়াও স্বেচ্ছাসেবকদল নেতা, শাকিল, খোকন, রমজান, ফয়সাল, মামুন, রায়হান, মোবারক, পারভেজ, প্রিতম প্রমূখ।প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্দরে স্বেচ্ছাসেবকদলের বৃক্ষরোপণ




