নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
রুপগঞ্জে গাজী টায়ারে আগ্নিকান্ড নিয়ে গণশুনানি শুরু

রুপগঞ্জে গাজী টায়ারে আগ্নিকান্ড নিয়ে গণশুনানি শুরু

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারে আগুন ও লুটপাটের ঘটনায় তদন্ত কার্যক্রমের অংশ গণশুনানি শুরু হয়েছে। এতে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও নিখোঁজদের স্বজনরা অংশ নেন। তারা নিখোঁজদের নামের তালিকা দিয়ে তদন্ত কমিটির কাছে ঘটনার বর্ণনা দেন।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কারখানার প্রধান ফটকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হামিদুর রহমানের নেতৃত্বে তা শুরু হয়।
এ সময় তদন্ত কমিটির অন্য ৮ সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে বেলা সাড়ে ১২টার দিকে আগুনের ঘটনার সাত দিন পরও নিখোঁজদের সন্ধান না মেলায় তাদের স্বজনরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। পরে তদন্ত কমিটির সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সহায়তায় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন, গাজী টায়ার কারখানায় ঘটনার দিন কী ঘটেছিল, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত রয়েছে এবং নিখোঁজদের নামের তালিকা যাচাই-বাছাই করতে এ গণশুনানির আয়োজন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও একাবাসীর দেওয়া জবানবন্দি যাচাই-বাছাই করে সঠিক ঘটনা তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হবে।
তদন্ত কমিটি আরো জানায়, সকাল থেকে এখন পর্যন্ত গণশুনানিতে নিখোঁজ হওয়া ৭৮ জনের স্বজনরা অংশ নিয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে। যতক্ষণ মানুষের উপস্থিতি থাকবে ততক্ষণ পর্যন্ত গণশুনানি চলবে।
এর আগে গত ২৭ আগস্ট অগ্নিকান্ডের ঘটনায় জেলা প্রশাসনের উদ্যোগে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের আগামী ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট বিকালে রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার কারখানায় লুটপাট শুরু হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা ২১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই ভবন থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পরদিন ১৭৫ জন নিখোঁজ রয়েছে বলে স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয়। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের উদ্যোগে ১৩৫ জন নিখোঁজের একটি তালিকা করা হয়।

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!