ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের কোটি কোটি টাকার সম্পত্তি দখল করে বিএনপির কার্যালয় উদ্বোধনের অভিযোগ উঠেছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত রূপসী এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সম্পত্তি দখল করে এবং পরিত্যক্ত বিশাল স্থাপনা কোটি টাকায় বিক্রি করে রূপগঞ্জের তারাব পৌর বিএনপি সভাপতি তাসিক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিন্টু ও সাংগঠনিক সম্পাদক আর রফিক মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন সকল নাটের গুরু স্থানীয় প্রভাবশালী মনির হাজীসহ অনেকেই।
এ বিষয়ে এলাকাবাসীর অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সময়ে নানা অপরাধের কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয় সাধারণ মানুষ। এখন সেই একই ধরনের অন্যায় করছে বিএনপির রূপগঞ্জের নেতাদের অনেকে।
বিএনপির প্রতি সাধারণ মানুষ যে আস্থা ও বিশ্বাস ছিলো গাজীর এই সম্পত্তির দখল বাণিজ্যের কারণে সাধারণ মানুষ বিশ্বাস হারাচ্ছে।
এরপরও রূপগঞ্জের সেই ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের ভাই আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে দলীয় কার্যালয় স্থাপনের নামে সম্পত্তি দখল করায় বিএনপির ভাবমূর্তি আরও নেতিবাচকভাবে প্রতিফলিত হবে।
তারা আরও জানান, জনগণের স্বার্থের পরিবর্তে এ ধরনের দখলদারিত্ব বিএনপির জন্য ঘৃণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টি বর্তমানে এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে এজন্য বিএনপিকে চরম মাশুল দিতে হবে বলে মনে করেন সচেতন মহল।




