নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিট এলাকায় বহুল আলোচিত `মাটর সাইেকল ছিনতাই মামলার রহস্য উদঘাটন করে ছিনতাইকারী ইমিতয়াজ ওরফে লিমন(২০)কে গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার বিকেল ৩ টার দিকে গাজীপুর মহানগরীর কাশেমপুর থানার বারেন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে ছিনতাইকৃত মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেন পুলিশ ।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান, সম্প্রতি ইউটিবার জিসান (১৮) নামীয় একজন ভুক্তভোগী ঢাকার মিরপুর থেকে একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলে ১১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানার সদর ইউনিয়নের পূর্বাচল ৩০০ ফিট গোল চত্বর এলাকায় তার বন্ধু ফয়সাল (২২) নিজ নিজ মালিকানাধীন মোটরসাইকেল যোগে বেড়ানোর উদ্দেশ্যে আসে। পরবর্তীতে রাত ২ টার দিকে কুমিল্লার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৩জন দুষ্কৃতিকারী ভিকটিম জিসানের মোটসাইকেলের গতিরোধ করে । এসময় অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতিকারীর মধ্যে ২ জন দুষ্কৃতিকারী তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে হাতে কোপ মেরে আঙ্গুলে কাটা রক্তাক্ত জখম করে। অপর বন্ধু ফয়সাল দুষ্কৃতিকারীদের বাঁধা প্রদান করলে তাদের মধ্যে আরেকজন ফয়সালকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ী মাথায়, হাতে কোপ মেরে রক্তাক্ত জখম করে।
ভিকটিম জিসানের কাছে থাকা আইফোন-১৪ প্রো ম্যাক্স মোবাইল ও মোটরসাইকেল নিয়ে দ্রুত ঢাকা গামী রাস্তা ৩০০ ফিটের দিকে পালিয়ে যায়।
এ সময় ভুক্তভোগী জিসান জাতীয় জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে জানালে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম ও তার বন্ধুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
এসময় ঘটনাস্থল হতে পুলিশ ভিকটিমন্বয়ের একটি মোটর সাইকেল এবং আসামীদের ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করে।ওই ঘটনায় ভিকটিম জিসান বাদী হয়ে একটি মামলা প্রদান করলে রূপগঞ্জ থানার একটি টিম বিশ্বস্থ গুপ্তচর ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িত আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে আসামী ইমতিয়াজ লিমন ওরফে রিমন (২০) কে গাজীপুরের কাশিমপুর থানা এলাকার বারেন্ডা নামীয় স্থান থেকে গতকাল গ্রেফতার করা হয়৷
এসময় আসামী ইমতিয়াজ লিমন ওরফে রিমন কে জিজ্ঞাসাবাদের জানতে পারি তার সাথে আরো দুইজন এই ছিনতাই কাজে জড়িত। তার স্বীকারোক্তি ও দেখানো মতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বেপারীপাড়া সাকিনস্থ ভুলতা গাউছিয়া টু আড়াইহাজার গামী রাস্তায় বিনাইরচর সেতুর পশ্চিম পাশে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং মামলার মূল ঘটনাস্থল রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভার কৃশাবো সাকিনস্থ পাঁকা রাস্তার পশ্চিমপাশে রাস্তার কিনারা হইতে ২০ সেপ্টেম্বর ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র দা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, তাহারা রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট রোড সহ ঢাকা-সিলেট হাইওয়ে রোডে মোটরসাইকেল ছিনতাই করে থাকে। তারা মহাসড়কে দামী মোটরসাইকেল ও নারীসহ বাইকারদের কে টার্গেট করে মোটরসাইকেল চালককে ধাওয়া করে পথরোধ করে এবং চালককে অতর্কিত হামলা করে জখমী করে মোটর সাইকেল ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।




