নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ

দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীর ও দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা, নির্যাতন, গুলি বর্ষণের প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সাংবাদিকরা।

 

৩ডিসেম্বর মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব, আড়াইহাজার প্রেসক্লাব, সোনারগাঁও প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের ব্যানারে ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় বক্তব্যে রাখেন দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক আলম হোসেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম মামুন, দৈনিক যুগান্তরের সাংবাদিক রাসেল মাহমুদ, আরটিভির সাংবাদিক এস এম রুবেল মাহমুদ, দৈনিক সংবাদের সাংবাদিক ইমদাদুল হক দুলাল, নিউজ ২৪ এর সাংবাদিক আলম হোসাইন,

দৈনিক তৃতীয় মাএা পএীকার মোঃআবু কাওছার মিঠু,  দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদার, মোহনা টেলিভিশনের সাত্তার আলী সোহেল, কালেরকন্ঠের রাসেল আহমেদ, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দে, ডেমরা প্রেসক্লাবের মাহবুব মনি, জিটিভির আশিকুর রহমান হান্নান, যমুনা টিভির জয়নাল আবেদিন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন।

 

রূপগঞ্জে এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 

উল্লেখ্য সংবাদ প্রকাশ করায় গত ১৭নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা ও গত ১ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। গত ২৯নভেম্বর দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের উপর সন্ত্রাসীরা হামলা চালায়।

 

এ সকল ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে পুলিশ গতকাল ৩ডিসেম্বর মঙ্গলবার বিকেল পর্যন্ত  কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!