প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জের ধরে প্রেমিকা ও তার স্বামী মিলে সানাউল্লাহ বাদশাকে কুপিয়ে হত্যার ঘঁনায় মুকুল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব ১১। রবিবার ৬ জুলাই মুন্সিগঞ্জের আমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গেস্খফতারকৃত মুকুল মিয়া রুপগঞ্জের জাঙ্গীর মধ্যপাড়া এলাকার মৃত.তোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাবের অপস অফিসার মো.গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,গত ১ জুলাই সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহবাদশা জাঙ্গীর এলাকার মোকাররমের ছেলে। তিনি ডিশ ও ইন্টারনেট ব্যবসার করতেন। বিভিন্ন গনমাধ্যম সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল একই এলাকার সানাউল্লাহর। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিশ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সানাউল্যাহ মুকুলের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে সানাউল্লাহকে শরীরের বিভিন্ন যায়গা আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সংক্রান্তে মৃতের ভাই বাদি হয়ে রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করেন।উক্ত ঘটনাটি বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি হয়।
গ্রেফতারকৃত আসামী মুকুল মিয়াকে পরবর্তী আইনানুগ কার্যক্রম এর জন্য রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




