নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ,

রূপগঞ্জে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ,

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একদল অপরপক্ষের ওপর হামলা চালিয়ে মারধর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় বলে জানা গেছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও রফিকুল ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কাঞ্চন পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিলা শিল্পীর সভাপতিত্বে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উপস্থিত থাকার কথা ছিল।

স্থানীয়রা জানান, বাদশা মিয়া নামে এক ব্যক্তি একাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি একদিকে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কর্মসূচিতে লোকজন নিয়ে যাওয়ার কথা থাকলেও অন্যদিকে প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

রাতে দিপু ভূঁইয়া বৈঠকে উপস্থিত না হওয়ায় বাদশা মিয়ার অনুসারীরা হতাশ হয়ে পড়ে। এ সময় সুযোগ নিয়ে কাওছার বাহিনীর লোকজন বাদশা মিয়ার গ্রুপের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে দাবি স্থানীয়দের।

ঘটনায় নুর আলম (৩৫), রবিউল ইসলাম (৫৫), রফিকুল ইসলাম ও বাদশা মিয়া আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বাদশা মিয়ার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করলে সেটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ হয়নি এবং কাউকেও আটক করা যায়নি।’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!