নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে সাবেক বস্ত্রমন্ত্রী দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ

রূপগঞ্জে সাবেক বস্ত্রমন্ত্রী দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রকাশিতঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেপ্তার সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ এবং কুশপুত্তলিকা দাহ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সভায় বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, বিএনপি নেতা হাজী আব্দুল মতিন, আব্দুল জলিল, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ইমন, শাকিল আহমেদ নুরু, ওমর আলী, আরিফ হোসেন, সোলেমান হোসেন, হাকিমুল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গোলাম দস্তগীর গাজী মন্ত্রী ও এমপি থাকাকালীন সময়ে প্রভাব খাটিয়ে নিরীহ এবং সাধারণ মানুষের জমি-জমা জোরপূর্বক জবরদখল করে শত শত কোটি বানিয়েছেন। বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ গাজীর রোষাণলে পড়ে নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন। মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে জেল খাটিয়েছেন। গাজীর নির্দেশে চনপাড়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় অবিলম্বে গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধরা। সেই সাথে গাজীর দোসরদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।

এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী, গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনকে নামীয় ও অজ্ঞাত ৬০ জনকে আসামি করে গত ২১ আগস্ট নিহত স্কুল ছাত্রের খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গোলাম দস্তগীর গাজীকে গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!