নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
অবসর পরবর্তী মৃত্যু হলেও পেনশনের টাকা বঞ্চিত ভিক্টোরিয়া হাসপাতালের নার্স ফ্রানচিলিয়া গমেজের পরিবার!

অবসর পরবর্তী মৃত্যু হলেও পেনশনের টাকা বঞ্চিত ভিক্টোরিয়া হাসপাতালের নার্স ফ্রানচিলিয়া গমেজের পরিবার!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের অবসর প্রাপ্ত সিনিয়র ষ্টাফ নাস ফ্রানচিলিয়া গমেজ অবশেষে না ফেরার দেশে চলে গেলেও সিভিল সার্জন অফিসের দূর্নীতির কারনে এখনো পেনশন পায়নি ফ্রানচিলিয়া গমেজ এর পরিবার।
গত ২৬ জুলাই রাতে তার দীর্ঘদিনের কর্মস্থল ভিক্টোরিয়া হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২৬ জুলাই দুপুরে মাসদাইর কেন্দ্রীয় খ্রীষ্টান কবরস্থানে সমাধি করা হয়।
২০২১ সালের জুলাই মাসে চাকুরী হতে অবসরে যান ফ্রানচিলিয়া গমেজ। অবসর নেয়ার প্রায় ৪ বছর অতিবাহিত হতে চললেও এখনো পর্যন্ত পেনশন সুবিধা না পাওয়ায় মানসিক টেনশনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।
জানা যায়,ডিস্ট্রিক একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ আনোয়ার হোসেন ও জেলা সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান,সিভিল সার্জন অফিসের জুনিয়র অফিসার আমিনুল হক, সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক নুরে আলম,ভিক্টোরিয়া হাসপাতালের হিসাবরক্ষক নুরুল আমিন কে দাবীকৃত ঘুষের টাকা প্রদান না করায় ফাইল আটক করে রেখেছেন।
এমনকি ডিসি ও সির্ভিল সার্জনের লিখিত পত্র দেয়া সত্বেও নানান বাহানায় ফ্রানচিলিয়া গমেজের ফাইলটি তালাবদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে আনোয়ার হোসেনের বক্তব্য জানার জন্য গণমাধ্যম কর্মীরা তার অফিসে গেলে বসতে দেয়াতো দুরের কথা অসৌজন্যমূলক আচরণ করেন।
ফ্রানচিলিয়া গমেজ ১৯৮৪ সালে ৪ এপ্রিল জুনিয়র নাস হিসেবে কর্মজীবন শুরু করেন। একই প্রতিষ্ঠানে সুনামের সহিত ৩৭ বছর চাকুরী করে ২০০১ সালের ৪ এপ্রিল তিনি অবসরে চলে যান। হাসপাতাল কর্তৃপক্ষ সম্মানের সাথে তাকে বিদায় জানান।
তার অবসরকালীন পেনশন সহ বেতন আটক করে রাখেন দূর্নীতিবাজ একাউন্ট অফিসার আনোয়ার হোসেন।
অথচ নার্সিং অধিদপ্তর, জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসক পর্যন্ত সিনিয়র ষ্টাফ নার্স ফ্রানচিলিয়া গমেজ অবসরকালীন ও পরের সকল সুযোগ সুবিধা প্রদান করতে লিখিত পত্র দেয়া হলেও আনোয়ার হোসেন কে তার দাবীকৃত ঘুষের টাকা না দেওয়ায় অনুমোদন প্রদান না করে তালবাহানা শুরু করেন।
জানা যায়,আওয়ামী লীগের দোসর আনোয়ার হোসেন গত ১৭ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে সকল কর্মকর্তা কর্মচারীদের ভয়ের মধ্যে রেখেছিলেন এবং বর্তমানেও বহাল রেখেছেন।
দূর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে তার এক ছেলেকে আমেরিকায় পড়ালেখা করাচ্ছেন। এমনকি বিস্তর ধন সম্পদের মালিক বনে গেছেন। যা পর্যায়ক্রমে সংবাদ প্রকাশ হবে।
ফ্রানচিলিয়া গমেজের পরিবার বলেন,আনোয়ার হোসেন স্যারের কাছে ২০ বারের বেশী গেছি। আনোয়ার হোসেন স্যার বলেছেন,সিভিল সার্জন মানি ফর ম্যানেজ তাহলে আমি কেন বাদ থাকবো। সিভিল সার্জনের বাবার টাকা যে কইলে দিয়া দিমু ।এছাড়াও সিভিল সার্জন অফিস ও ভিক্টোরিয়া হাসপাতালে ক্যাশিয়ার নুরুল আমিন,আমিনুল হক ঘুষের টাকার জন্য ৪ বছর ফাইল আটক রাখায় মৃত্যুর আগে অর্থাভাবে চিকিৎসা না করতে পারায় মারা যান ফ্রানচিলিয়া গমেজ।
কোন ধরনের ঘুষ দিতে রাজি না হওয়ায় গত ৪ বছর যাবত ফ্রানচিলিয়া গমেজের ফাইল আটকে রেখেছেন জেলা অডিট এন্ড একাউন্টস অফিসার আনোয়ার হোসেন।
শোকাহত
শোকাহত পরিবার বলেন, যারা ঘুষের টাকার জন্য আমার মার পেনশনের ফাইল আটকে রেখেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে হাইকোর্টে রিট করবো। সিভিল সার্জন ২০২১ সালে নারায়ণগঞ্জে যোগদান করে বদলী বানিজ্য,করোনা কিট কেলেংকারী,পেনশন সুবিধা ভোগীদের ফাইল আটক,প্রো একটিভ হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক এবং প্যাথলজি হতে মাসোহারা গ্রহন সহ নানান অভিযোগ রয়েছে। এ গুলো সব ম্যানেজ করে নুরে আলম ও আমিনুল। দীর্ঘ সাড়ে ৪ বছর যাবত সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান এখনো বহাল তবিয়তে নারায়ণগঞ্জে রয়ে গেছেন। অথচ তার থাকার কথা ২ বছর।
এ ব্যাপারে আনোয়ার হোসেনের বক্তব্য জানার জন্য তার কার্যালয়ে গেলে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ক্যামেরা সামনে কথা বলতে রাজি না হলেও পরে উত্তেজিত কন্ঠে বলেন,আপনারা আর কোন নিউজ পাননা। এখানে কেন আসছেন।
ডিসি ও সিভিল সার্জন তো ফ্রানচিলিয়া গমেজের পেনশন সুবিধা দিতে লিখিত পত্র দিয়েছে কেন দিচ্ছেন না এমন প্রশ্নের জবাবে বলেন,আমি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে বললে আমি দিয়ে দিব। সেখানে খোঁজ নেওয়ার পরামর্শ দেন।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান বলেন,আমি জয়েন করার আগে ফ্রানচিলিয়া গোমেজ অবসরে চলে গেছেন। তার কিছু সমস্যা আছে। আপনি অফিসে আসেন সরাসরি কথা বলবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!