নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আওয়ামী ঘরানার তিন্নি এখন আইন কলেজের জিএস, শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ

আওয়ামী ঘরানার তিন্নি এখন আইন কলেজের জিএস, শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ আইন কলেজের সাধারণত শিক্ষার্থীদের আপত্তি থাকা স্বত্বেও প্রিন্সিপাল একক সিদ্ধান্তে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কমিটিতে স্বাক্ষর করে অনুমোদন দেয়ার অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জ আইন কলেজের সাধারন শিক্ষার্থীদের অভিযোগে জানা যায়, গত ২০২১-২২ সালে কলেজ থেকে পাশ করে চলে যাওয়া শিক্ষার্থী ও আওয়ামী দোষরদের সাথে নিয়ে সমন্বয়ে গঠিত কমিটিতে কলেজের প্রিন্সিপাল এড. সাখাওয়াত হোসেন ভুইয়া সাক্ষর করে অনুমোদন দিয়েছেন।
কলেজের সাধারন শিক্ষার্থীরা আরো জানান, অনৈতিক সুযোগ সুবিধা পেয়ে প্রিন্সিপাল এই কমিটির অনুমোদন দিয়েছেন। আমরা আরো জানতে পারি জেলা প্রশাসক মোঃ রায়হানুল কবির কলেজের সভাপতি কিন্তু তার অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেনি প্রিন্সিপাল এড.সাখাওয়াত হোসেন ভুইয়া ।
প্রিন্সিপালের জন্য কলেজের পাঠদান পরিবেশ ঠিক রাখা যায় না। সে আওয়ামী শাসন আমলে সেভাবে আতাত করে চলেছেন, এখনও সেভাবে চালছেন।
কলেজের সাধারন শিক্ষার্থীদের দাবি স্বেচ্ছাচারিতার মাধ্যমে যে কমিটি দেয়া হয়েছে সে কমিটির ভিপি করা হয়েছে খন্দকার সাদ্দাম হোসেনকে। ২০২২ সালে খন্দকার সাদ্দাম হোসেন কলেজ থেকে পাশ করে চলে গিয়েছে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র না। জিএস হয়েছে নুরুন্নাহার তিন্নিকে যিনি বিগত দিনে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং গড ফাদার শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সাথে ছিল ঘনিষ্ঠতা। মুলত ওসমান পরিবারের একনিষ্ট হিসেবেই তিন্নি নারায়ণগঞ্জে সর্বজন ব্যাপক সুপরিচিত।
সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত। এছাড়াও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাসেল মিয়াজী ছাত্রশিবির রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। অপরদিকে দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ,ক্রীড়া সম্পাদক মোঃ ইউনুস মিয়াজী, আইন সম্পাদক সবুজ প্রধান, সমাজ কল্যান সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ও ১নং সদস্য কামরুন নাহার স্মৃতি ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে বিগত দিন কাজ করেছেন।
একাধিক শিক্ষার্থীর দেয়া তথ্যে জানা যায় যে, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়ার অতিরিক্ত অর্থলোভের ফসল হিসেবে গঠিত হয়েছে বর্তমান আইন কলেজের কমিটি। ছাত্রদলের রাজনীতি না করা তিন্নিকে জিএস এবং কলেজের সাবেক শিক্ষার্থী সাদ্দামকে বানানো হয়েছে ভিপি যা সম্পূর্ন অবৈধ। তিন্নির কাছ থেকে মোটা অংকের টাকার নিয়ে ৫ আগষ্টের পর মহিলা দলের নেত্রী বানানো এবং আইন কলেজ থেকে পাশ না করেই নামের আগে অ্যাডভোকেট শব্দ ব্যবহারকারী তিন্নিকে বসানো হয়েছে জিএস এর পদে। তাছাড়া এই আইন কলেজের সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক। নতুন গঠিত কমিটিতে তার কোন স্বাক্ষর নেই রয়েছে বিএনপি নেতা টিপুর। তিনি তো এ কলেজের কেউ নন।“ টিপু-মায়া”র টাকার প্রতি মায়ার বলি হয়েছে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংগঠনের কমিটি।
এককভাবে সিদ্ধান্তে করা নবগঠিত কমিটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
সাধারণ শিক্ষার্থীদের দাবী, বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশ গ্রহনে নির্বাচনের মাধ্যমে তারা তাদের নেতা তৈরি করে ছাত্র সংসদ গঠন করবেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!