ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ হতে প্রচারিত নিউজ নারায়নগঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১৩ মে)চাষাড়া বালুর মাঠে একটি রেষ্টুরেন্টে।
নিউজ নারায়নগঞ্জের প্রতিষ্ঠা বার্ষিকী প্রীতি সম্মিলন অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মান না ক্রেস্ট প্রদান করা হয়।
সাংবাদিক সীমান্ত প্রধান কে তার ক্রেস্ট নেওয়ার জন্য উপস্থাপক আহবান জানালে সীমান্ত প্রধান বলেন,আওয়ামী লীগের একজন দোসর এখানে উপস্থিত রয়েছেন।তৎকালীন প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের বৈঠকে তিনি বলেছিলেন, যে কোনো উপায়ে হোক ছাত্র জনতার আন্দোলন দমাতে হবে। আমরা ব্যবসায়ী সমাজ আপনার সাথে আছি। সেই ফ্যাস্টিদের দোসর ছাত্র জনতার হত্যাকারীর এখানে উপস্থিত থাকায় আমি ক্রেস্ট গ্রহণ করতে পারবো না।
তার এ ঘোষণায় উপস্থিত জনতা করতালি দিয়ে সীমান্ত প্রধানকে স্বাগতম জানান।
নিউজ নারায়নগঞ্জের অনুষ্ঠানে প্রথম সারিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দোসর নবনির্বাচিত বিকেএমইএর সভাপতি হাতেম। তিনি উপস্থিত থাকায় সাংবাদিক সীমান্ত প্রধান তার ক্রেস্ট গ্রহন না করায় তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।




